অন্তর্জাতিক
ইরানের জলসীমা থেকে দূরে থাকার নির্দেশ আমেরিকাকে
ইরান ও আমেরিকার যুদ্ধ আসন্ন কিনা তা বলা যাচ্ছে না, কিন্তু একটা সম্ভাবনা তো আছেই। এদিকে ট্রাম্পের দেওয়া পরমাণু চুক্তিতে সই করার জন্য বেশ কিছু শর্ত চাপিয়েছে ইরান - যা হয়তো মেনে নেওয়া সম্ভব না আমেরিকার পক্ষে। অন্যদিকে ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকুন। সব মার্কিন জাহাজের উদ্দেশে এই সতর্কবার্তা দিয়ে রাখল আমেরিকা। পশ্চিম এশিয়ার এই দেশটির সঙ্গে আমেরিকার কূটনৈতিক উত্তেজনা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে আমেরিকার জাহাজগুলির উদ্দেশে এই সতর্কবার্তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকুন। সব মার্কিন জাহাজের উদ্দেশে এই সতর্কবার্তা দিয়ে রাখল আমেরিকা। পশ্চিম এশিয়ার এই দেশটির সঙ্গে আমেরিকার কূটনৈতিক উত্তেজনা চলছে। উদ্ভূত পরিস্থিতিতে আমেরিকার জাহাজগুলির উদ্দেশে এই সতর্কবার্তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে।
আমেরিকার জাহাজ চলাচল নিয়ামক সংস্থা ইউএস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (মারাড) সোমবার একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াতের সময়ে আমেরিকার জাহাজগুলি যেন ইরানের জলসীমা থেকে যতটা সম্ভব দূরে থাকে। বস্তুত, পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে বিশ্বের অন্য দেশগুলির বাণিজ্যিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হল হরমুজ় প্রণালী। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মাঝের এই সরু প্রণালী দিয়ে আমেরিকা-সহ বহু দেশের বাণিজ্যিক পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। এই প্রণালীর এক দিকে রয়েছে ইরান, অন্য দিকে রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। আমেরিকার সঙ্গে কূটনৈতিক উত্তেজনার মাঝে সম্প্রতি এই প্রণালীতে যুদ্ধমহড়া সেরেছে ইরানের নৌবাহিনী। সাম্প্রতিক এই ঘটনার মাঝে এ বার মার্কিন জাহাজগুলিকে সাবধান করে দিল মারাড।
