সাত সকালেই পাঞ্জাবের জলন্ধরে গুলি করে হত্যা করা হলো এক আপ নেতাকে
সারা ভারত জুড়েই দূরবৃত্তদের হাতে অস্ত্র বেড়েই চলেছে। কিছুতেই পুলিশ সবটা নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে চারি দিকের খুন হত্যা হয়েই চলেছে। যেমন শুক্রবার ভোরে এমনই এক ভয়ঙ্কর ঘটনায় মৃত্যু হলো পাঞ্জাবের জলন্ধরে আপ নেতা লাকি ওবেরয়। জনবহুল স্থানে এভাবে প্রকাশ্য শুটআউটের ঘটনায় তীব্র আতঙ্কিত এলাকাবাসী। সোশাল মিডিয়ায় ঘটনার ভয়াবহতার আর নিরাপত্তাহীনতার কথা তুলে ধরছেন তাঁরা। এ যেন সিনেমার দৃশ্য! শুক্রবার সকালে জলন্ধরের মডেল টাউন এলাকায় গুরুদ্বারে গিয়েছিলেন আপ নেতা লাকি ওবেরয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গুরুদ্বারের সামনে পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্ক করে ঘুরে দাঁড়াতেই সামনের একটি বাইক থেকে গুলিবৃষ্টি শুরু হয়। একে একে পাঁচটি গুলি ঝাঁজরা করে দেয় নেতাকে। বুলেটবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি।সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচটি গুলি এমনভাবেই তাঁর শরীরের বিভিন্ন অংশ ভেদ করে ঢুকে গিয়েছিল যে তা বের করা প্রায় সম্ভব ছিল না। I এই ঘটনায় শঙ্কিত এলাকার মানুষ। পুলিশ তদন্ত শুরু করেছে।
