Type Here to Get Search Results !

"এবারের ভোটে তৃণমূল পাবে ২৩০ - ২৫০ আসন"- অনুব্রত

 "এবারের ভোটে তৃণমূল পাবে ২৩০ - ২৫০ আসন"- অনুব্রত 



  বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্যর  বাজেট ঘোষণা আর সঙ্গে লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর পরেই সর্বত্র তৃণমূলের কর্মী নেতারা খুবই উৎসাহির হয়ে পারেন। বহু জায়গায় তৃণমূল কর্মীদের সবুজ আবির মেখে উল্লাস করতে দেখা যায়। লক্ষ্মীর ভান্ডার যে ভোটে বড় প্রভাব ফেলে, তা অনেকসময়ই শাসকদলের নেতারাও বলেন। এবার লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির পর বীরভূমের তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলে দিলেন, ছাব্বিশের নির্বাচনে তৃণমূল ২৩০ থেকে ২৫০ আসন পাবে তৃণমূল। রাজ্য বাজেটে সবচেয়ে বেশি খুশি মহিলারা হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। গতকাল রাজ্য বাজেট পেশ হওয়ার পরই বোলপুরে মিষ্টি বিলি করেন অনুব্রত মণ্ডল। বোলপুরে মহিলাদের সঙ্গে নিয়ে মিষ্টি বিলি করার আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 


  সেখানে উপস্থিত ছিলেন কেষ্ট মণ্ডল। ফুরফুরে মেজাজে দেখা গেল তাঁকে। নিজে হাতে মিষ্টি বিলি করলেন। তার ফাঁকেই জানিয়ে দিলেন, নির্বাচনে আবারও জয়জয়কার হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের।  অনুব্রত বলেন, “কেন্দ্রের যে বাজেট হয়েছে, তাতে পশ্চিমবঙ্গকে কিছু দেয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাজেট ঘোষণা হয়েছে, তা সাধারণ মানুষ, বেকার ছেলেমেয়ের জন্য, খেটে খাওয়া দিনমজুরের জন্য। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়াল। আশা কর্মীদের টাকা বাড়াল। ৪ শতাংশ ডিএ দিল। সিভিক ভলান্টিয়ারের টাকা বাড়াল। সবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেন। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ।"

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.