Type Here to Get Search Results !

নিজের নাম বিচারাধীন দেখে আবার আত্মাঘাতী মালদায় একজন মহিলা

 নিজের নাম বিচারাধীন দেখে আবার আত্মাঘাতী মালদায় একজন মহিলা 



  আবার 'মৃত্যু'! নির্বাচন কমিশনের SIR দেখে মৃত্যুই স্রোত চলেছে বাংলায়। এবারের ঘটনা মালদায়। এসআইআর এর প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।সেই তালিকায় নিজের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন অবস্থায় দেখে চরম আতঙ্কে বিষ পান করে আত্মহত্যা করলেন এক মহিলা।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে।মৃত মহিলার নাম হাজেরা বিবি (৪৩)। পরিবার সূত্রে জানা যায়,এসআইআর হেয়ারিং সংক্রান্ত একটি নোটিশ পান তিনি।নোটিশে উল্লেখ ছিল,বর্তমানে তিনি এমন একজনের কন্যা/পুত্র,যাকে আরও ছয়জন দাবি করছেন।সেই অনুযায়ী প্রয়োজনীয় নথিপত্র নিয়ে হেয়ারিং কেন্দ্রে হাজির হন হাজেরা বিবি। 


     হেয়ারিং সম্পন্ন হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের তালিকা প্রকাশিত হয়।সেখানে নিজের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবে দেখতে পেয়েই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।এরপর আতঙ্কে বিষ পান করেন হাজেরা বিবি।পরিবারের লোকজন দ্রুত তাঁকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।চিকিৎসা চলাকালীন সেখানেই তাঁর মৃত্যু হয়।এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তথা এলাকার বিধায়ক তজমুল হোসেন।তিনি পরিবারকে আশ্বস্ত করে বলেন,মৃতার পরিবার যেন সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পায়,তার ব্যবস্থা তিনি করবেন।এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন,এসআইআর প্রক্রিয়ার ত্রুটি ও বিভ্রান্তিকর নোটিশের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। মৃতের এক আত্মীয় বলেন,“হেয়ারিংয়ে সব কাগজ জমা দিয়েও তালিকায় নাম বিচারাধীন দেখে ও খুব ভয় পেয়ে যায়।সারাদিন চিন্তায় ছিল। আমরা বুঝতেই পারিনি যে ও এতটা ভেঙে পড়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.