Type Here to Get Search Results !

মধ্যপ্রাচ্যে প্রবল যুদ্ধ - দেশের তেল সংকট মোকাবলা করার পথ খুঁজে নিতে মোদীর উচ্চ-পর্যায়ের মটিং

 মধ্যপ্রাচ্যে প্রবল যুদ্ধ - দেশের তেল সংকট মোকাবলা করার পথ খুঁজে নিতে মোদীর উচ্চ-পর্যায়ের মটিং 



  পশ্চিম এশিয়ার যুদ্ধ এই মুহূর্তে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত সহ বহু দেশের। সেই সমস্যা নিয়েই জরুরি ভিত্তিতে মিটিং করলেন মোদী। সরকারি বাসভবন ৭ লোক কল্যাণ মার্গে এই বৈঠকের সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী নিজেই। বৈঠকের মূল লক্ষ্য, দেশে তেল, গ্যাস, সারসহ সমস্ত জরুরি পণ্যের সরবরাহ যেন নির্বিঘ্ন থাকে তা নিশ্চিত করা। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী প্রমুখ। মধ্যপ্রাচ্যের সঙ্কটের মধ্যে সরকার ইতিমধ্যেই তেল, গ্যাস ও সারের সরবরাহ স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ নিয়েছে। গত ১২ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তৈরি করেছে। 


  যদিও ইরান কিছুটা নরম হয়ে হরমুজ প্রণালী দিয়ে ভারতের ৩টি তেল ভর্তি জাহাজকে ইতিমধ্যে আসতে দিয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন, বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় যে বাধা তৈরি হয়েছে, তা দূর করতে সরকার নিরন্তর কাজ করছে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতে আমেরিকা ও ইজরায়েলের ইরানের উপর হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর জবাবে ইরানও ইজরায়েল ও উপসাগরীয় দেশগুলিতে আক্রমণ চালায়। ইরানের নিয়ন্ত্রণাধীন ‘স্ট্রেট অফ হরমুজ’ বিশ্বে প্রায় ২০% জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যেখানে সংঘাতের কারণে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এর প্রভাব ভারতসহ বহু দেশের জ্বালানি সরবরাহে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী সৌদি আরব, ইউএই, কাতার, বাহরিন, কুয়েত, জর্ডন, ফ্রান্স, মালয়েশিয়া, ইজরায়েল ও ইরানের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। LPG সিলিন্ডারের বুকিং এক ধাক্কায় বেড়েছিল অনেকটা। তবে এখন সরবরাহ স্বাভাবিক থাকায় আতঙ্কে বুকিংয়ের প্রবণতা কমেছে। সরকার রাজ্যগুলিকে বাণিজ্যিক LPG বরাদ্দ বাড়িয়েছে, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি পাইপড ন্যাচারাল গ্যাস (PNG)-এর সম্প্রসারণেও জোর দেওয়া হয়েছে। রাজ্যগুলিকে দ্রুত নতুন PNG সংযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.