Type Here to Get Search Results !

ইজরাইলের খাস শহর ডিমোনাতে ইরানের মিসাইল স্ট্রাইক

 ইজরাইলের খাস শহর ডিমোনাতে ইরানের মিসাইল স্ট্রাইক



  কোন দিকে যাচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ? প্রথম থেকেই ইজরাইলের মাথায় আমেরিকার হাত থাকলেও এখন আমেরিকাও কি কিছুটা সরে আসছে! বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে এতদিন পরিচয় ছিল ডিমোনার। সেই শহরে মিসাইল স্ট্রাইক ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইরানের দাবি তাঁদের আঘাতে কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন, এমনকি কিছু লোকের মৃত্যু হয়েছে বলেও দাবি।উল্লেখ্য বিষয় হল, ইজরায়েলের মরুভূমিতে অবস্থিত ডিমোনা শহরটির আকার ছোট হলেও, বিশ্বজুড়ে এটির নাম ছড়িয়েছে একটি বিশেষ কারণে। এই শহরেই রয়েছে ইজরায়েলের পরমাণু রিঅ্যাক্টর। এই চুল্লি রক্ষার জন্য ইজরায়েল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম মোতায়েন করেছে। ফলে বিশ্বের ধারণা ছিল, কোনও মিসাইলই এই প্রহরা পেরিয়ে ডিমোনা শহরে আঘাত হানতে পারবে না। কিন্তু সকলকে চমকে দিয়ে ইরানি মিসাইল আঘাত হেনেছে এই শহরেই।


  ইরানের তরফে দাবি করা হয়েছে, তাঁদের অয়েল ফিল্ড ও পরমাণু কেন্দ্রে আমেরিকা ও ইজরায়েল যে হামলা চালিয়েছে, তার প্রেক্ষিতেই ইরান এখন জবাবি হামলা করছে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ট্রু প্রমিজ’। আইআরজিসি দাবি করেছে, মোট ৫টি শহরে হামলার ফলে ২০০ জনেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছে। এরমধ্যে শুধুমাত্র ডিমোনাতেই বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে, ইজরায়েলের সংবাদমাধ্যম বলছে শুধুমাত্র ৭৫ জন মানুষ আহত হয়েছেন। IRGC-র তরফে বলা হয়েছে, "যুদ্ধের গতিপ্রকৃতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।" তাঁদের দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে মনে করা ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম, এখন ভেঙে পড়ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.