প্রায় ১২ লক্ষ বিচারাধীন রেখেই প্রকাশিত হল দ্বিতীয় তালিকা
সোমবার বিতর্কিত প্রথম তালিকা ও শুক্রবার সেই বিতর্কিত দ্বিতীয় লিস্ট প্রকাশ করলো নির্বাচন কমিশন। শুক্রবার রাত সাড়ে ১১টায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। প্রায় ১২ লক্ষ বিবেচনাধীন বা আন্ডার অ্যাডজুডিকশনে থাকা ভোটারদের তালিকা এটি। সোমবার প্রথম তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটার, যারা বিবেচনাধীন ছিলেন, তাদের তালিকা প্রকাশ করেছিল কমিশন। গতকালের তালিকা মিলিয়ে মোট প্রায় ২২ বিবেচনাধীন ভোটারদের নাম প্রকাশ হল। এখনও ২৩ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি বাকি। প্রশ্ন উঠেছে, এতো নাম বাদ রেখে কিভাবে এতো দ্রুত নির্বাচন করা হবে?
মোট যে ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে ৪০ শতাংশের নাম বাদ পড়েছে, অর্থাৎ প্রায় ১৪ লাখের কাছাকাছি ভোটারের নাম বাদের তালিকায় রয়েছে। সূত্রের খবর, আগামী শুক্রবার বা সোমবার পরবর্তী তালিকা প্রকাশ হবে নাকি এবার থেকে প্রতিদিন তালিকা প্রকাশ হবে, তা দু-একদিনের মধ্য়েই সিদ্ধান্ত নেবে কমিশন। শুক্রবারের তালিকায় এখনও পর্যন্ত নাম বাদ বা ডিলিটেড হয়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ নাম। যদিও এখনও পর্যন্ত প্রায় ৩৭ লক্ষ অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন বলেই কমিশন সূত্রে খবর। সোমবার প্রথম দফায় যখন অতিরিক্ত তালিকা প্রকাশ হয়েছিল, তাতে জানানো হয়েছিল যে মোট ৬০ লক্ষ বিবেচনাধীনের মধ্য়ে ২৯ লক্ষের নিষ্পত্তি হয়েছে। তবে জুডিশিয়াল অফিসার নথি দেখে নিয়েছেন কিন্তু এখনও ই-সাইন করেননি, তাই মাত্র ১০ লক্ষের নাম জানা গিয়েছিল।
