বড়জোড়া বাজারে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরাট শোভাযাত্রা
শুক্রবার রামনবমী উপলক্ষে বড়জোড়া বাজারে সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে বের হয় বিশাল শোভাযাত্রা। সেই শোভাযাত্রার স্থানীয় বিজেপি নেতা কর্মীরা প্রায় সকলেই উপস্থিত ছিলেন। প্রচুর বাদ্যযন্ত্র, লাঠি ও পতাকা সহ বেশ কয়েক হাজার দলীয় কর্মীকে ওই মিছিলে দেখা যায়। চলমান মিছিলে একজন দলীয় কর্মী সাংসদ সৌমিত্র খাঁয়ের হাতে তুলে দেয় একটা খাপে ঢাকা তলোয়ার। পরে সৌমিত্র খাঁ একটি লাঠি নিয়ে খেলা দেখান।
সৌমিত্র খাঁ বলেন, এই তলোয়ার বা লাঠি আসলে আসলে আত্মরক্ষা ও শৌর্যের প্রতীক। তিনি বলেন, সারা বছর তারা এই দিনটা জন্য অপেক্ষা করে থাকে । ভগবান রামচন্দ্রের স্মরনে সকলে একসঙ্গে হাঁটতে পেরে খুবই খুশি। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। তিনি বিজেপির শক্তি দেখে এখন ভুল-ভাল কথা বলছেন।
