ভোটার তালিকা নিয়ে অভিযোগ থাকলে নব গঠিত ট্রাইবুনালের কাছে অভিযোগ জানাতে হবে
যত ভোট এগিয়ে আসছে ততোই বাড়ছে রাজ্য বনাম কমিশনের লড়াই। ইতিমধ্যে শনিবার কলকাতায় হাইকোর্টে কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে রাজ্য সরকার। যদিও কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানানোর এক্তিয়ার রাজ্যের আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার ১৯ জন প্রাক্তন বিচারপতি নিয়ে ট্রাইবুনাল গঠন করলো কমিসম। ট্রাইবুনালে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন প্রধান বিচারপতি বিশ্বজিৎ বসু, প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জিতকুমার বাগ, প্রাক্তন প্রধান বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ২৩ জেলার ১৯ জন প্রাক্তন প্রধান বিচারপতি। কারও নাম ভোটার তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা এই যাবে এই ট্রাইবুনালে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরই আবেদন করা যাবে ট্রাইবুনালে। দু’টি উপায়ে আপিল করা যাবে। এক, অনলাইনে। দুই, অফলাইনে। ECI NET মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।
দ্রুততার সঙ্গে SIR এর কাজ শেষ করার জন্য কমিশনের এই পদক্ষেপ। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে। এই ট্রাইবুনাল এখন থেকেই কাজ শুরু করতে পারবে। সব আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনাল আর থাকবে না।