DA নিয়ে কলকাতায় হাইকোর্ট-এ আবার মামলা কর্মীদের একাংশের
মামলায় আরও বক্তব্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে এখনও ৪০ শতাংশ ডিএ পাওয়া থেকে পিছিয়ে রয়েছে রাজ্যের কর্মীরা। পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, আগামী দিনে ডিএ ধার্য করতে হবে অল ইন্ডিয়া প্রাইজ ইনডেক্স মেনেই। এবার সেই দাবি কার্যকর করতে নতুন মামলা দায়ের হল হাইকোর্টে। সম্ভবত ৬ এপ্রিল মামলার প্রথম শুনানি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার এক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেন মার্চ মাস থেকেই মিলবে বকেয়া ডিএ। ২০০৯ সালের ROPA অনুযায়ী বকেয়া DA দেবে রাজ্য সরকার। DA নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহারে শুধু বকেয়া ডিএ মেটানোর প্রতিশ্রুতিই নয়, সেই সপ্তম পে কমিশন চালুর ঘোষণা এবং সামগ্রিক বেতন কাঠামো পুনর্বিন্যাসের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।