Type Here to Get Search Results !

রাহুলের শেষকৃত্যর কেওড়াতলায় বিস্তর গন্ডগোল

 বিনোদন 


  রাহুলের শেষকৃত্যর কেওড়াতলায় বিস্তর গন্ডগোল 



  রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে লেওড়াতলা পর্যন্ত প্রায় জনসমুদ্র। সোমবার বিকেল ঘড়ির কাঁটায় তখন চারটে বেজে দশ। বিজয়গড় এলাকায় মানুষের ঢল নেমেছে। অশ্রুসজল চোখে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানিয়ে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের দেহ নিয়ে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশে রওনা দেন তাঁর স্কুলজীবনের বন্ধুরা। কিন্তু, শ্মশানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। ক্রমেই যা উত্তপ্ত হয়ে ওঠে। আর এই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রাহুলের ঘনিষ্ঠরা। তাঁদের অভিযোগ, সাধারণ মানুষ বা বন্ধুদের আটকে রেখে বেছে বেছে শুধুমাত্র তারকাদেরই ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছিল। এর জেরেই তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।


  রাহুলকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, গৌরব-রিধিমা, অনন্যা চট্টোপাধ্যায়, রুকমা রায়, অঙ্কুশ, রুদ্রনীল ঘোষ, ইন্দ্রাশীস আচার্যসহ টলিউডের একাধিক পরিচিত মুখ। অভিযোগ উঠেছে, শ্মশানের প্রবেশদ্বারেই রাহুলের বন্ধুদের একপ্রকার জোর করে আটকে দেওয়া হয় এবং প্রথমে শুধুমাত্র সেলেবদেরই ঢুকতে দেওয়া হচ্ছিল। প্রতিবাদ জানালে পরে তাঁদের প্রবেশের অনুমতি মিললেও, ভিতরেও একই ধরনের সমস্যার মুখে পড়তে হয়। জানা যায়, চুল্লির সামনে যাওয়ার ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট ব্যক্তিকেই অনুমতি দেওয়া হচ্ছিল। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন রাহুলের শৈশবের বন্ধুরা। তাঁদের বক্তব্য, “আমরা ওর ছোটবেলার বন্ধু, দীর্ঘদিনের সম্পর্ক। আমাদেরও শেষবারের মতো ওকে দেখার অধিকার আছে। শুধু পরিচিত মুখ দেখে প্রবেশাধিকার দেওয়া ঠিক নয়।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.