Type Here to Get Search Results !

৪৮ বছর বয়সের ফারাক স্বামী ও নববধূর

 অফবিট 


৪৮ বছর বয়সের ফারাক স্বামী ও নববধূর 



  হ্যাঁ, পাকিস্তানের এমন ঘটনায় বেশ নাড়া পরে গেছে নেট দুনিয়ায়। বয়সের ফারাকে প্রেম বা বিয়ে নতুন কিছু নয়। কিন্তু তা যদি হয় ৪৮ বছরের ব্যবধান? তবে তো চর্চা হবেই। তবে চর্চার বিষয় শুধু এই বিবাহ নয়। বিয়ের সময় তরুণী স্ত্রী-এর কোলে মাথা রেখে বুড়ো স্বামীর ফটোশুট। আর সেই ভীমরতির ভিডিও ভাইরাল হতেই হেসে খুন নেটপাড়া। সেই চর্চাই এখন তুঙ্গে সোশাল মিডিয়ায়। পাত্র পাকিস্তানের বাসিন্দা। বয়স সত্তর। পাত্রী মাত্র বাইশ বছরের। এই বিপুল বয়সের ব্যবধানই এখন খবরের শিরোনামে। ৭০ বছর বয়সী হাকিম বাবর এবং তাঁর ২২ বছরের স্ত্রী এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রে। ট্রলের বন্যা বয়ে গেলেও দম্পতি নির্বিকার। তাঁদের দাবি, ভালোবাসা ও বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। সমালোচকদের বুড়ো আঙুল দেখিয়ে বাবর সাফ জানিয়েছেন, ‘মানুষের মনে তারুণ্য থাকা প্রয়োজন, শরীরে নয়।’ 


  অবশ্য ফটোশুটের বাহার দেখে মালুম চলছে অন্য কথা। এমন বৃদ্ধ বয়সেও যে এতটা স্ফূর্তি, তা যেন চোখে পড়ার মতোই। আর তা নিয়েই নেটদুনিয়ায় এমন হইচই! এই বিয়েতে রয়েছে এক অদ্ভুত সমীকরণ। বাবর জানিয়েছেন, তারা একে অপরকে পছন্দ করতেন। পরিবারের সম্মতিতেই এই বিয়ে। বাবর আরও জানান, তাঁর স্ত্রী ডিভোর্সি। কাজেই, লুকিয়ে সম্পর্ক না রেখে, বিয়ে করে বৈধতা দেওয়াই শ্রেয় মনে করেছেন তিনি। নববধূও স্বামীর সুরে সুর মিলিয়েছেন। তাঁর কথায়, বয়সের ফারাক ভালোবাসার পথে বাধা নয়। দরকার একজন যত্নশীল সঙ্গী। তাই সোশাল মিডিয়ার নেতিবাচক মন্তব্যে কান দিতে নারাজ এই তরুণী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.