Type Here to Get Search Results !

এবার রোমান্টিক ছবিতে ফিরছেন শাহরুখ

 বিনোদন 

Uploading: 39892 of 39892 bytes uploaded.


  একটা বেশ বড়ো বিরতি। অনেকদিন শাহরুখ শুধুই একশান মূলক ছবি তে কাজ করে এসেছেন। অথচ রোমান্টিক প্রেমের ছবির দিয়েই তার উত্থান। 


   দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র রাজ হোক বা মহব্বতের রাজ আরিয়ান মলহোত্রা, কিংবা কাল হো না হো-র আমন... পর্দায় তাঁর অভিনীত এই চরিত্রগুলো আজও দর্শকের মনে গেঁথে... বলিউডের পর্দায় রোম্যান্স আর বাদশা যেন একে-অপরের পরিপূরক। তাঁর চাহনিতেই প্রেমে পড়ে যান মহিলারা... দু’বাহু প্রসারিত করে ঠোঁটের কোণের একচিলতে হাসি নিয়ে ধরা দিলেই ঝড় ওঠে লক্ষ লক্ষ নারীহৃদয়ে। সুখবর একটাই, বেশ কয়েক বছর পর আবারও শাহরুখ খানকে রোম্যান্টিক অবতারে দেখার সুযোগ পাবেন তাঁর অনুরাগীরা! কিন্তু তারপর 

 বক্স অফিস চাঙ্গা করেছিল শাহরুখ অভিনীত ‘পাঠান’, ‘জওয়ান’। বুড়ো হাড়ে অ্যাকশনের মারপ্যাঁচ দেখিয়ে যখন বলিউডে নতুন ট্রেন্ড আনলেন কিং খান, তখনও তাঁকে রোম্যান্টিক অবতারে দেখার জন্য চাতক পাখির দশা ভক্তদের! তবে এতদিনে মনে হয় শিকে ছিঁড়েছে শাহরুখ ভক্তদের কপালে। টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, ক্যামেরার সামনে আর মারপিট নয়, আগের মতো প্রেমের সমীকরণ শেখাবেন শাহরুখ খান। 


    ২০২৬ সালে মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত ছবি কিং। সিনেমার কাজ প্রায় শেষের দিকে। এরপরেই নাকি, রোমান্টিক সিনেমা করতে চলেছেন অভিনেতা। চুপিসারে নাকি ক’জন লেখক, পরিচালকের সঙ্গে মিটিংও সেরে ফেলেছেন তিনি। শুধু তাই নয়, বলিমহলের অন্দরের ফিসফাস, সেই রোম্যান্টিক সিনেমার চিত্রনাট্যও নাকি বেশ মনে ধরেছে শাহরুখের। তাই নাকি ‘কিং’-এর কাজ শেষ হলে খানিকটা বিরতি নিয়ে নতুন ছবির কাজে নেমে পড়বেন তিনি। শোনা যাচ্ছে, বাদশার নতুন এই প্রজেক্ট হিন্দি সিনেদুনিয়ার রোম্যান্টিক ঘরানার ছবিতে নতুন জোয়ার আনতে চলেছে। 


কিন্তু আচমকা কেন অ্যাকশন থেকে রোম্যান্সে ফিরছেন বাদশা? জানা গেছে, লাগাতার অ্যাকশন করতে গিয়েই বেশ কয়েকবার চোট পেয়েছেন। তাই চিকিৎসকদের দেওয়া বিশ্রামের পরামর্শের কথা মাথায় রেখেই আপাতত রোম্যান্টিক ছবির কাজ করতে চাইছেন শাহরুখ। সব ঠিক থাকলে, আগামী বছরের গোঁড়ার দিকে এই নতুন ছবির শুটিং শুরু হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.