Type Here to Get Search Results !

আজ রামনবমীর মিছিল গ্রাস করবে গোটা শহরকে



  গত কয়েক বছর ধরে 'রামনবমী' একদম নতুন রূপে এসে উপস্থিত আমাদের সামনে। প্রবল উন্মাদনা ভক্তদের মধ্যে। সারা দেশ জুড়েই দেখা যাবে রাম নবমীর উন্মাদনা ও শোভাযাত্রা। কলকাতাতে বের হবে ভগবান রামের নামে অনেক শোভাযাত্রা তারপর আবার ভোটের আবহ। নিত্যদিনই রাজনৈতিক দলগুলির মিটিং-মিছিল-প্রচার চলছে। জেনে নিন একনজরে আজকে ট্রাফিকের হালচাল। বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় তেমন কোনও ভিড় নেই। যান চলাচল স্বাভাবিকই থাকবে। তবে বেলা বাড়ার পর থেকে ট্রাফিক জ্যামের সম্ভাবনা বাড়ছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বেলা ১১ টা থেকে শুরু রয়েছে পরপর মিছিল। মূলত, এই মিছিলগুলি হবে রামনবমীর জন্য। বেলা ১২ টায় হেস্টিংসে বড় মিছিল বেরতে পারে। সেই সময় যান চলাচলে সাময়িক বিঘ্ন থাকছে। দুপুর আড়াইটে থেকে মিছিল বের হবে বেহালা চৌরাস্তা থেকে। 


  একই সময়ে বাগবাজার থেকেও মিছিল বেরবে। অপরদিকে, বিকেল চারটের সময় বন্ডেল ব্রিজ থেকে মিছিল বেরনোর কথা রয়েছে। এ দিকে, মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা ভোটের আবহে না ঘটে তৎপর কলকাতা পুলিশও। বিভিন্ন এলাকায় রামনবমীর জন্য বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন রাখছে লালবাজার। প্রতিটি ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসারের নজরদারিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার সহ সমস্ত পুলিশকে রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মিছিলের আগে ও পরে পুলিশ কর্মীরা থাকবেন। প্রতিটি মিছিলে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসারের নেতৃত্ব পুলিশ বাহিনী থাকবে। এখনো পর্যন্ত ষাট থেকে সত্তরটি রামনবমীর মিছিল হবে বলে পুলিশ সূত্রে খবর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.