Type Here to Get Search Results !

আজই বের হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারী ভোটার লিস্ট

 আজই বের হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারী ভোটার লিস্ট 



  প্রথম সাপ্লিমেন্টারী ভোটার লিস্ট নিয়ে বিস্তত জলঘোলা হয়েছে। এখনো হয়ে চলেছে। সেই পরিস্থিতি শুক্রবার বের হতে চলেছে দ্বিতীয় ভোটার লিস্ট। মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে মোটামুটি ২৯ লক্ষের কিছু বেশি মানুষের নামের নিষ্পত্তি হয়েছিল। আজ আবার একটি লিস্ট বের করবে কমিশন। আর সেই দিকেই তাকিয়ে রয়েছে 'অ্যাডজুডিকেশন' বা 'বিচারাধীন' লক্ষ লক্ষ ভোটার।পশ্চিমবঙ্গের সিইও দফতরের তরফে জানান হয়েছে, প্রতিদিনই অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের নামের নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন। শুক্রবারও এই কাজ হবে। এ দিন বিকেল পর্যন্ত চলবে বিচারের কাজ। তারপর কমিশনের কাছে আসবে তথ্য। সেই তথ্য প্রসেস করতে ৪ থেকে ৬ ঘণ্টা লাগতে পারে। তারপরই লিস্ট প্রকাশ করা হবে। অর্থাৎ আজও তালিকা পেতে পেতে রাত গড়িয়ে যেতে পারে। তারপর কমিশনের ওয়েবসাইটে লিস্ট দেখা যাবে।


  কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনই জুডিশিয়াল অফিসারেরা নামের নিষ্পত্তি করছেন। এমন পরিস্থিতিতে দফায় দফায় লিস্ট প্রকাশিত না করে প্রায় প্রতিদিন লিস্ট বের করতে চাইছে কমিশন। তাতে চাপ কিছুটা কম হবে বলে মনে করছে তারা। পশ্চিমবঙ্গে SIR-এর অন্তিম পর্যায় বা বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় থাকা ব্যক্তিদের নথির পরীক্ষা চলেছে। অ্যাডজুডিকেশনে থাকা মোট বিচারাধীন ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ। এর মধ্যে বুধবার সন্ধে পর্যন্ত নিষ্পত্তি করা হয়েছে প্রায় ৩২ লক্ষ ভোটারের নাম।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.