Type Here to Get Search Results !

ভুলেও স্বামী ও স্ত্রী এক থালায় খাবেন না

 জ্যোতিষশাস্ত্র 




  একটা ভুল ধারণা অনেক স্ত্রীদের মধ্যেই আছে যে স্বামী ও স্ত্রী এক থালায় খেলে ভাগ্য খুলে যায়। কিন্তু জ্যোতিষশাস্ত্র  বলছে এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং এর বিপরীত হতে পারে। ভালো তো হয়ই না, বরং অন্ধকার নেমে আসতে পারে জীবনে। চলুন আজ জেনে নেওয়া যাক কী বলছে শাস্ত্র।


  ১) স্বামী-স্ত্রী নিয়মিত এক থালায় খাওয়াদাওয়া করলে নাকি বৃদ্ধি পায় নেতিবাচক শক্তি। যার ভয়ংকর প্রভাব পড়ে আর্থিক অবস্থার উপর। স্বচ্ছল জীবনেও নেমে আসতে পারে চরম অভাব। সময়ের সঙ্গে নাকি বাড়তে থাকে দরিদ্রতা। তবে হ্যাঁ, মাঝে মধ্যে দু-একদিন এক থালায় খেতেই পারেন, তাতে বিশেষ সমস্যার কোনও কারণ নেই। তবে কোনওভাবেই এটাকে নিয়মে পরিণত করবেন না।


  ২) স্বামী-স্ত্রী নিয়মিত এক থালায় খাওয়াদাওয়া করলে নাকি দাম্পত্য-কলহ বাড়তে বাধ্য। ছোটো খাটো বিষয়ে মতানৈক্য দেখা যায় স্বামী-স্ত্রীর মধ্যে। যা একটা পর্যায়ে বিরাট আকার নেয়।


  ৩) শাস্ত্র বলছে স্বামী-স্ত্রী সর্বদা এক থালায় খেলে নাকি লোপ পায় দায়িত্ব বোধ। ফলে পরিবারের সদস্যদের সঙ্গে ভারসাম্য নষ্ট হয়।


  হৃদয় দিয়ে পরস্পরকে ভালোবাসুন তাহলেই সংসার সুখের হবে, এক থালায় খেলে নয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.