Type Here to Get Search Results !

বিরতি কাটিয়ে আবার নতুন রূপে ফিরে আসলেন পরিণীতি চোপড়া

 বিনোদন 


বিরতি কাটিয়ে আবার নতুন রূপে ফিরে আসলেন পরিণীতি চোপড়া



  বাস্তবিক কিছুদিন পরিণীতা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন বলা যায়। এবার আবার নতুন রূপে। বিরতি হলেও সেটা নামমাত্র একজন নতুন মায়ের কাছে সেই সময়টা যে কতটা হাড়ভাঙা খাটুনির, তা বোধহয় আলাদা করে বলার প্রয়োজন নেই। গত অক্টোবর মাস থেকে ঠিক এই ‘ডায়াপার ডিউটি’তেই ব্যস্ত ছিলেন বলিউডের ‘ইশাকজাদে’ গার্ল পরিণীতি চোপড়া। তবে আর কতদিন? ছোট্ট নীরকে বাড়িতে রেখে ফের শুটিং ফ্লোরে পা রাখলেন অভিনেত্রী। মাতৃত্বের স্বাদ পাওয়ার পর এটাই তাঁর প্রথম রাজকীয় কামব্যাক। মুম্বইয়ের এক স্টুডিওর বাইরে যখন পরিণীতির ভ্যানিটি ভ্যানের দরজাটা খোলা হয়, পাপারাৎজিদের ক্যামেরার ফ্ল্যাশ যেন থামতেই চাইছিল না। পরনে ধূসর রঙের র‍্যাপ-স্টাইল মিডি ড্রেস, চোখে বড় সানগ্লাস আর পায়ে কালো পেন্সিল হিল— পরিণীতি বুঝিয়ে দিলেন, মা হওয়ার পর গ্ল্যামারে বিন্দুমাত্র মরচে ধরেনি তাঁর। 


  উল্টে চোখেমুখে ধরা দিয়েছে এক অদ্ভুত আত্মবিশ্বাস। ভ্যান থেকে নেমে ক্যামেরার সামনে পোজ দেন, হাসেন আর তারপর সেই চেনা মেজাজে এগিয়ে গেলেন সেটের দিকে। তাঁর সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন ইমরান খান। অভিনেত্রীকে দেখে কারোর মনেই হয়নি, মাঝে কয়েকমাসের লম্বা একটা গ্যাপ ছিল তাঁর। কাজে ফেরার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু পুরোদমে ছুটি উপভোগ করেছেন পরিণীতি। স্বামী রাঘব চাড্ডা আর ছেলে নীরের সঙ্গে থাইল্যান্ডে উড়ে গিয়েছিলেন এক আত্মীয়ের বিয়েতে। সেখানে সমুদ্র সৈকতে নীল আর রাঘবের সঙ্গে কাটানো তাঁর সেই সব মিষ্টি মুহূর্তের ছবি ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল। সেই ছুটির আমেজ গায়ে মেখেই এবার কোমর বেঁধে কাজে নামলেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.