Type Here to Get Search Results !

সোমবার সকালেই কালী ঘাটে পুজো দিলেন জ্ঞানেশ কুমার



  আজ জ্ঞানেশ কুমারের একাধিক সভা আছে। সেই সভা শুরুর আগেই কালীঘাটে পূজা দিয়ে সকলের মঙ্গল কামনা করলেন জ্ঞানেশ কুমার। পুজো দিয়ে বেরিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন তিনি। এদিকে, আজ ফের বিক্ষোভের মুখে পড়তে হয় নির্বাচন কমিশনারকে। হাজরায় তাঁকে কালো পতাকা দেখানো হয়। ওঠে গো ব্যাক স্লোগানও। রবিবার রাতেই রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট ১২ জন এসেছেন বঙ্গে। তাঁদের স্বাগত জানাতে রবিবার রাতে বিমানবন্দরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিকে, শহরে পা দিয়েই বিক্ষোভের মুখে পড়তে হয় জ্ঞানেশ কুমারকে। ভিআইপি রোড দিয়ে যাওয়ার সময় কালো পতাকা দেখান সিপিআইএম নেতা-কর্মীরা। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান। 


  সোমবার বৈঠকের আগে তিনি কালীঘাটে পুজো দেবেন বলে আগেই জানা গিয়েছিল। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা মন্দির চত্বর। সেখানেই দেখা যায়, কালীঘাটে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন অনেকে। হাজরাতেও বিক্ষোভ চলছে। বিক্ষোভের মধ্যেই কড়া নিরাপত্তার মধ্যেই মন্দিরে পুজো দিয়েছেন। সঙ্গে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকও। কালীঘাটে পুজো দিয়ে হাসিমুখেই বেরিয়েছেন জ্ঞানেশ কুমার। তিনি বলেন,“প্রত্যেক ভাই-বোনকে আমার নমস্কার। কালী মা সবাইকে যেন ভাল রাখেন।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.