Type Here to Get Search Results !

বাসন্তীপুজো ২০২৬ - নির্ঘন্ট

 পুজোপার্বন 


বাসন্তীপুজো ২০২৬ - নির্ঘন্ট 



   বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সেজে ওঠে, তখনই ধরণীতে আগমন ঘটে দেবী দুর্গার আদি রূপের। বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হলো বাসন্তী পূজা, যা চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয়। শাস্ত্র মতে, এটিই দেবী দুর্গার মূল আরাধনার সময়। ২০২৬ সালের বাসন্তী পূজার দিনক্ষণ ও সম্পূর্ণ সময়সূচি ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। ২০২৬ বাসন্তী পূজার নির্ঘণ্ট: ২০২৬ সালে চৈত্র নবরাত্রি বা বাসন্তী পূজা শুরু হচ্ছে ১৯শে মার্চ, বৃহস্পতিবার থেকে। তবে বাঙালির প্রধান উৎসবের চার দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমীর নির্ঘণ্ট নিম্নরূপ:


• মহাষষ্ঠী (৯ই চৈত্র, ২৪শে মার্চ, মঙ্গলবার): এই দিন দেবীর বোধন ও আমন্ত্রণ জানানো হয়। ষষ্ঠী তিথি শুরু হবে ২৩শে মার্চ রাত্রি ৯টা ৩৭ মিনিটে এবং শেষ হবে ২৪শে মার্চ সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে।


 • মহাসপ্তমী (১০ই চৈত্র, ২৫শে মার্চ, বুধবার): নবপত্রিকা স্নান ও মহাসপ্তমী পূজা। সপ্তমী তিথি শেষ হবে ২৫শে মার্চ বিকেল ৪টে ৪৯ মিনিটে।


• মহাষ্টমী (১১ই চৈত্র, ২৬শে মার্চ, বৃহস্পতিবার): এই দিনই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ সন্ধিপূজা অনুষ্ঠিত হবে। সন্ধিপূজার মাহেন্দ্রক্ষণ হলো ২৬শে মার্চ দুপুর ২টো ৬ মিনিট থেকে দুপুর ২টো ৫৪ মিনিট পর্যন্ত।


• মহানবমী (১২ই চৈত্র, ২৭শে মার্চ, শুক্রবার): নবমী তিথি শেষ হবে ২৭শে মার্চ দুপুর ১২টা ২১ মিনিটে।


 • বিজয়াদশমী (১৩ই চৈত্র, ২৮শে মার্চ, শনিবার): দেবী বিসর্জন ও বিজয়াদশমী উদযাপিত হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.