Type Here to Get Search Results !

বাজারে আগুন জ্বালিয়েছে 'ধুরন্ধর ২' - কিন্তু এই ছবির সম্পত্তির পরিমান কার কেমন?

 বিনোদন 


বাজারে আগুন জ্বালিয়েছে 'ধুরন্ধর ২' - কিন্তু এই ছবির সম্পত্তির পরিমান কার কেমন?



  আদিত্য ধরের অ্যাকশন থ্রিলারের প্রথম পর্ব ব্যাপক সাফল্য পেয়েছিল গত ডিসেম্বরে। এবার ছবির পরের পর্বও সাফল্যের রথ ছোটাতে শুরু করেছে। নিঃসন্দেহে প্রথমটির মতোই দ্বিতীয় ছবিটিও বিপুল উপার্জন করতে চলেছে। কিন্তু জানেন কি, 'ধুরন্ধর'-এর প্রধান অভিনেতাদের কার কত সম্পত্তি? সবচেয়ে ধনীই বা কে। অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং রণবীর সিং- ছবির সিক্যুয়েলের অন্যতম চার মুখ। এঁদের মধ্যে সবচেয়ে ধনী অভিনেতা রণবীর সিং। তালিকায় এরপরই সঞ্জয় দত্ত। তারপর রয়েছেন অর্জুন রামপাল (তবে সঠিক তথ্য নিয়ে মতান্তর রয়েছে)। শেষে আর মাধবন। আসুন, দেখে নেওয়া যাক কে কত সম্পত্তির মালিক। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সেই হিসেব দেওয়া হল। 


  বলিউডে এই মুহূর্তে 'হায়েস্ট পেড' তারকাদের মধ্যে অন্যতম রণবীর সিং। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৪০০ কোটি টাকা। বিজ্ঞাপন বাবদ ৩ থেকে ৫ কোটি নেন তিনি। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করতে নেন ৮০ লক্ষ টাকা। সঞ্জয় দত্তের মোট সম্পদের পরিমাণ ২৯৫ কোটি টাকা। তাঁর আয়ের উৎস কেবল সিনেমা, বলিউড বা চলচ্চিত্র শিল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং তা এর গণ্ডি ছাড়িয়ে বহুদূর বিস্তৃত। এই অভিনেতার মালিকানায় রয়েছে দুটি প্রযোজনা সংস্থা এবং দুটি ক্রিকেট দল।অর্জুন রামপালের সম্পত্তির পরিমাণ সম্পর্কে নানা তথ্য মেলে। এক সংবাদমাধ্যমের দাবি তাঁর মোট সম্পত্তি ৩৫০ কোটি টাকা। যদিও আরেক সংবাদমাধ্যমের দাবি, তা মাত্র ১৩০ কোটি! অন্যদিকে আর মাধবনের মোট সম্পদের পরিমাণ ১১৫ কোটি। একসময় টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে যাঁর অভিনয়ের জগতে পা রাখা, তিনি পরবর্তী সময়ে চলচ্চিত্র অভিনেতা হিসেবে তুমুল সাফল্য লাভ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.