Type Here to Get Search Results !

আজ থেকে অনেকটা বৃদ্ধি পাচ্ছে গ্যাসের দাম

 আজ থেকে অনেকটা বৃদ্ধি পাচ্ছে গ্যাসের দাম 



মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধতেই বাড়ছে গ্যাসের দাম। ইরান-ইজরাইলের যুদ্ধ পূর্ণ উদ্যোমে শুরু হয়ে গেছে। প্রতি মাসের শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে পেট্রোলিয়ামের দামের তূল্যমূল্য বিচার করে এবং তার ভিত্তিতে দেশীয় বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মার্চ মাসের ১ তারিখ থেকেই দাম বাড়ানো হল এলপিজি সিলিন্ডারের। মার্চ মাসের প্রথম দিনেই এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি করল দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি। সিলিন্ডার পিছু ৩১ টাকা করে দাম বেড়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। জানা গিয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩১ টাকা করে বাড়ানো হয়েছে। এবার থেকে ১৯ কেজির সিলিন্ডার পিছু দাম হবে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আজ থেকেই এই নতুন দাম কার্যকর হবে।


  অন্যদিকে, গৃহস্থরা তাও কিছুটা স্বস্তিতে রয়েছেন, কারণ ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। সিলিন্ডার পিছু ৮৭৯ টাকাই দাম রয়েছে। গত বছরের শেষের দিক থেকেই এলপিজি সিলিন্ডারের দাম বাড়তে শুরু করেছিল। ২০২৫ সালের অক্টোবর মাসে বাণিজ্যিক সিলিন্ডারে দাম ১৫ টাকা বেড়েছিল। নভেম্বরে দাম কমেছিল ৫ টাকা। চলতি বছের শুরু থেকেই ঊর্ধ্বমুখী এলপিজ্ সিলিন্ডারের দাম। জানুয়ারি মাসে একধাক্কায় ১১১ টাকা দাম বেড়েছিল। গত ফেব্রুয়ারি মাসের ১ তারিখে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা বৃদ্ধি পায়। ইরান আমেরিকার যুদ্ধে ইরানের মাথায় আমেরিকার হাত আছে। ফলে যুদ্ধ কমার সম্ভাবনা নেই বললেই চলে। তাই গ্যাসের দাম কতটা বাড়বে বলা খুবই মুশকিল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.