Type Here to Get Search Results !

শান্তি বৈঠক ব্যর্থ হতেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বললেন, আমরা ইরানের কোমর ভেঙে দিয়েছি

 আন্তর্জাতিক 


শান্তি বৈঠক ব্যর্থ হতেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বললেন, আমরা ইরানের কোমর ভেঙে দিয়েছি 



  আবার নিজস্ব ভূমিকায় ইজরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এতো সহজে বন্ধ হচ্ছে না। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ত্রাস দেখা দিয়েছে বিশ্বের বাণিজ্য মহলে। ইসলামাবাদে ব্যর্থ হয়েছে ইরান-আমেরিকা শান্তি বৈঠক। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট এখনও কোনও প্রতিক্রিয়া দেননি। তবে মুখ খুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রবিবার একটি বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “ইজরায়েল এবং আমেরিকার যৌথ অভিযানে ইরানের পারমাণবিক এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ কর্মসূচি ধ্বংস হয়ে গিয়েছে। ওরা আমাদের শ্বাসরোধ করতে এসেছিল, কিন্তু এখন ওদের শ্বাসরোধ হয়ে গিয়েছে। শুধু তা-ই নয়, ইরান আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছিল, এখন তারাই নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করছে। আমাদের অভিযানে ইরানের নেতৃত্ব দুর্বল হয়ে গিয়েছে।” 


  তিনি আরও বলেন, “অভিযান এখনও শেষ হয়নি। তবে আমরা ঐতিহাসিক সাফল্য পেয়েছি।” পাশাপাশি, লোবানন নিয়েও এদিন মুখ খুলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। বলেন, “লেবাননের সঙ্গে শান্তি আলোচনায় আমি রাজি। কিন্তু তার জন্য দু’টি শর্ত রয়েছে। প্রথমত, আমরা সেখানকার বিক্ষুব্ধ সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার অস্ত্র সমর্পণ চাই। দ্বিতীয়ত, আমরা এমন একটি শান্তি চুক্তি চাই, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থায়ী হবে।” প্রায় ৪০ দিন যুদ্ধ চলার পর ২ সপ্তাহের সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইরান-আমেরিকা। এই সময়সীমার মধ্যে সংঘর্ষবিরতি যাতে স্থায়ী হয়, সেই চেষ্টা করবে বলে জানিয়েছিল দু’দেশ। সেই লক্ষ্যে শনিবার শান্তি বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে পৌঁছে যান দু’দেশের প্রতিনিধিরা।কিন্তু ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পরও মিলল না কোনও সমাধান সূত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.