Type Here to Get Search Results !

আদৌ কি খুলবে হরমুজ? সারা বিশ্ব তাকিয়ে সেইদিকে

 আন্তর্জাতিক 


আদৌ কি খুলবে হরমুজ? সারা বিশ্ব তাকিয়ে সেইদিকে 



  পশ্চিম এশিয়ার শান্তির লক্ষ্যে পাকিস্তানের মাটিতে ২১ ঘণ্টা ধরে চলা বৈঠক ব্যর্থ হয়েছে। যার দায় ইরানের ঘাড়ে চাপিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবার বৈঠক ব্যর্থ হওয়া নিয়ে মুখ খুলল ইরান। রবিবার ইরানের তরফে জানানো হয়েছে, ‘আলোচনা ভেস্তে দিতে অজুহাত খুঁজছিল আমেরিকা। যত্তসব ফালতু দাবি রাখা হচ্ছিল। যা কোনওভাবেই মানা সম্ভব নয়।’ ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে অর্থের শ্রাদ্ধ ছাড়া বিশেষ লাভ হয়নি আমেরিকার। উলটে হরমুজে পড়েছে তালা। এই অবস্থায় শান্তি চুক্তির লক্ষ্যে পাকিস্তানে ইরানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 


  ২১ ঘণ্টা ধরে চলা সে বৈঠকও ব্যর্থ হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট অসফল বৈঠকের দায় ইরানের ঘাড়ে চাপানোর পর পালটা মুখ খুলেছে তেহরান। ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে প্রশাসন সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, বিশ্বের সামনে নিজেদের ভাবমূর্তি ধরে রাখতে এই আলোচনায় বসেছিল আমেরিকা। এই বৈঠক ছিল শুধুই দেখনদারি। ওই প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা নিজেদের দাবি থেকে পিছু হটতে চাইছে না। আলোচনার টেবিলে শর্ত আরোপ ছাড়া আর কোনও কথাই বলা হয়নি। ইরানের পক্ষে তা মেনে নেওয়া যে সম্ভব নয়, আমেরিকা সেটা জানে। ওরা শুধু অজুহাত খুঁজছিল যাতে এই আলোচনার ব্যর্থতার দায় পুরোটাই ইরানের ঘাড়ে ঠেলা যায়। উল্লেখ্য, বৈঠক ব্যর্থ হওয়ার পর ভ্যান্স বলেন, “আমেরিকা কী চায় এবং কী চায় না তা পরিষ্কারভাবে বৈঠকে আমরা জানিয়েছিলাম। কিন্তু তারপরও কোনও সমঝোতায় আসা যায়নি। সমাধান সূত্র ছাড়াই আমরা ফিরে আসছি।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.