Type Here to Get Search Results !

"আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।” - মমতা

 "আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।” - মমতা 



  SIR নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরে খুশিতে উদ্বেলিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই জয় মা-মাটি-মানুষের জয়। বৃহস্পতিবার যখন এই রায় প্রকাশ পায়, তখন মমতা কোচবিহারে। ভোটের দু’দিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারবেন। এই রায়ের পর ‘খুব খুশি’ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম নির্দেশের পর প্রথম প্রতিক্রিয়া দিয়ে তিনি বলেন, “আমি খুব খুশি, বিচারব্যবস্থার উপর গর্বিত। মা-মাটি মানুষ জিন্দাবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।” তৃণমূল নেত্রী বলেন, “যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করুন। নিশ্চয় ভোটাধিকার ফিরে পাবেন। আমি খুব খুশি। আমার করা মামলায় এই রায়। বিচারব্যবস্থার উপর গর্বিত। মা-মাটি-মানুষ জিন্দাবাদ, ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়।” যাঁদের নাম ভোটের দু’দিন আগে তালিকায় যুক্ত হবে, সেই ভোটারদের যেন কোনও অসুবিধার মুখে পড়তে না হয়, সেই দিকটিও দলের নেতাকর্মীদের দেখতে বলেছেন মমতা। 


   তিনি আরও বলেন, “যাঁদের নামের নিষ্পত্তি হবে, তাঁদের ভোটার স্লিপ তৈরির বিষয়টি দেখতে হবে নেতৃত্বকে। যেন ভোটের আগে তা সবার কাছে পৌঁছে যায়।” এসআইআর প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ১৪২ ধারা অনুযায়ী, বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি বেঞ্চের রায়, ভোটের দু’দিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারবেন। নির্বাচন কমিশনকে ফের তালিকা প্রকাশ করতে হবে। প্রথম দফার নির্বাচনের ক্ষেত্রে ২১ এপ্রিল (প্রথম দফার ভোট ২৩ এপ্রিল) পর্যন্ত যে সকল ভোটারদের ট্রাইব্যুনাল ‘যোগ্য’ হিসাবে বিবেচিত করবে তাঁরা ভোট দিতে পারবেন। অন্যদিকে, দ্বিতীয় দফার নির্বাচনের (২৯ এপ্রিল) দু’দিন আগে অর্থাৎ ২৭ এপ্রিল পর্যন্ত যে সকল ভোটার ‘যোগ্য’ বলে বিবেচিত হবেন, তাঁরা ভোট দিতে পারবেন। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.