Type Here to Get Search Results !

শুভেন্দুর বিরুদ্ধে প্রচুর ক্ষোভ উগড়ে দিয়ে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী বললে -' আমরাই জিতবো'

 শুভেন্দুর বিরুদ্ধে প্রচুর ক্ষোভ উগড়ে দিয়ে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী বললে -' আমরাই জিতবো'



  সদ্য বিজেপি থেকে তৃণমূলে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হায় ধরে প্রায় সঙ্গে সঙ্গেই নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থী হন শুভেন্দুর এক সময়ের ছায়াসঙ্গী পবিত্র কর। ভোট দিয়ে বেড়িয়া এসে তিনি সাংবাদিকদের জানান, “নন্দীগ্রামে আপাতত শান্তিপূর্ণভাবেই সকাল থেকে ভোট দান চলছে। বিজেপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্র বাহিনীর জওয়ানরা শেষ চারদিন ধরে তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। কিন্তু লাভ হবে না। আমরাই ভোটে জিতব।” প্রসঙ্গত রাজ্য রাজনীতির এপি সেন্টার নন্দীগ্রাম। রাজ্যের পালাবদলের ইতিহাস লেখা নন্দীগ্রাম ভোট এলেই উত্তপ্ত হয়ে। বিধানসভা কি লোকসভা এমনকি গ্রাম পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে রাজনৈতিক হিংসার ঘটনা নতুন না। সেই জায়গায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে যা অনেকটাই তাৎপর্যপূর্ণ। 


   ২০২৬ বিধানসভা নির্বাচনী নন্দীগ্রামে রাজনৈতিক লড়াই মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে। একদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, অন্যদিকে তারই একদা শিষ্য পবিত্র কর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। এই দু’জনের ভাগ্য নির্ধারিত হচ্ছে ২৩ এপ্রিল। ২৩ এপ্রিল সকাল সকাল নিজের বুথে ভোট দিলেন পবিত্র কর। পবিত্র কর নন্দীগ্রাম বিধানসভার ৭ নম্বর বুথের ভোটার। শম্ভুনাথ প্রাথমিক শিক্ষা সদনে ভোট দিতে এলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর। ভোট দিতে আসার পথে হাসিমুখে কর্মী সমর্থকদের সঙ্গে আসেন। ভোট দান কেন্দ্রে প্রবেশের আগে হাত নেড়ে কর্মী সমর্থকদের উৎসাহ দেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.