সকাল থেকেই জেলায় জেলায় ভোট পর্বের কিছু বিচ্ছিন্ন 'কোলাজ'
মুর্শিদাবাদের দুয়েকটি ঘটনা ছাড়া মোটামুটি ভোট শান্তভাবেই ছেলেছে। দুএকটা বিক্ষোপ্ত ঘটনা অবশ্য ঘটেছে - তা এড়ানো যায় নি।
* সামশেরগঞ্জ বিধানসভার ধুলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের দিগরি গ্রাম পঞ্চায়েত ৬১ নম্বর বুথের বাইরে ছল ছল চোখে দাঁড়িয়ে ৩০০ ভোটার - নাম নেই।
* রামনগর ২ ব্লকের কেন্দ্রীয় বাহিনী বয়স্ক ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলছেন, অভিযোগ তৃণমূলের।
* কালির বাজারে কেন্দ্রীয় বাহিনীর উপর চোটপাট শুভেন্দু অধিকারীর।
* নওদা ১৭৩ নম্বর বুথের বাইরে হুমায়ুন কবীরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তুমুল ঝামেলা। এজেন্টকে বসতে না দেওয়া নিয়ে বচসার শুরু। সেখান থেকেই অশান্তি শুরু।তারপর হুমায়ুনকে লক্ষ্য করে চোর স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস।
* ভোট কেন্দ্রের জানালা খোলা। রাস্তা থেকে দেখা যাচ্ছে ভেতরের চিত্র। মালতিপুর বিধানসভা কেন্দ্রের ২২১ নম্বর বুথের ঘটনা। বিষয়টি নজরে আসতেই সেক্টর অফিসারকে অভিযোগ জানালেন কংগ্রেস প্রার্থী মৌসম নূর।
* ইন্দাস বিধানসভার লাউগ্রাম অঞ্চলের কদমা বুথের বাইরে সিপিএম ও তৃণমূলের ক্যাম্প ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
সবের উপর ভোট নির্বিঘ্নে চলেছে।
