Type Here to Get Search Results !

ভোটের দুদিন আগে 'ভাঙড়ে' বিপুল পরিমানে বোমা উদ্ধার

 ভোটের দুদিন আগে 'ভাঙড়ে' বিপুল পরিমানে বোমা উদ্ধার 



  নির্বাচন কমিশনের শেন দৃষ্টি এড়িয়েও ভাঙড়ে দুষ্কৃতীরা জমা করেছে বিপুল বোমা। অবধারিত ভোটে গন্ডগোল বাধানোর জন্য। শনিবারের রেশ কাটতে না কাটতেই রবিবার আবারও ভাঙড় বিধানসভা এলাকায় তাজা বোমা উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানার অন্তর্গত ছেলেগোয়ালিয়া এলাকায়। এদিকে, গতকাল উত্তর কাশীপুর থানার মাঝেরআইটে তৃণমূল কর্মীর পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। গতকাল মাঝেরআইটে পরিত্যক্ত বাড়ি থেকে বোমা উদ্ধারের পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ২৪ ঘণ্টা পর গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ এক তৃণমূল কর্মীর বাড়ির পিছনে থাকা বাগানে তল্লাশি চালায়। সেখান থেকে একটি ব্যাগের ভিতর থেকে মোট নয়টি তাজা বোমা উদ্ধার করা হয়।


  এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকায় অশান্তি সৃষ্টি করতে তৃণমূল কর্মীরাই বোমা মজুত করে রেখেছিল। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাঁদের দাবি, দলকে বদনাম করার জন্য আইএসএফ কর্মীরাই রাতের অন্ধকারে বোমা রেখে গিয়েছে এবং তার দায় তৃণমূলের উপর চাপানোর চেষ্টা করছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় উত্তর কাশীপুর থানার পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.