ভোট প্রচারের শেষ দিন ঠাসা কর্মসূচি মোদী, অমিত, মমতার
অন্তত ৫ বছরের জন্য তৈরী হতে চলেছে একটা সরকার। ২০২৬ নির্বাচন শেষ ২৯ আর আজ সব প্রচার শেষ। আজ দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি সভা রয়েছে মোদির। সোমবার দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ দিন। আজ দিনভর বিভিন্ন কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে একটি সভা রয়েছে নরেন্দ্র মোদির। মমতা বন্দ্যোপাধ্যায়রও ভবানীপুরে প্রচার কর্মসূচি রয়েছে আজ।
সোমবার বেহালা থানা থেকে ম্যান্টন পর্যন্ত রোড শো করবেন অমিত শাহ। পরে হুগলির চন্দননগরেও একটি রোড শো রয়েছে তাঁর। অভিষেকেরও আজ প্রচার কর্মসূচি রয়েছে রানাঘাট, হুগলি, আরামবাগ এবং মহেশতলায়। ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডের শীতলা মন্দিরে পুজো দেওয়ার পরে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করবেন শুভেন্দু। পরে হাজরা মোড় থেকে এক্সাইড মোড় পর্যন্ত একটি মিছিলও করবেন তিনি।
