Type Here to Get Search Results !

দ্বিতীয় শান্তিবৈঠক ব্যর্থ হলে ট্রাম্পকে কিভাবে সামলাবে তেহেরণ?

 আন্তর্জাতিক 


দ্বিতীয় শান্তিবৈঠক ব্যর্থ হলে ট্রাম্পকে কিভাবে সামলাবে তেহেরণ? 



   তেহেরানের হাতে আছে আরও নতুন অস্ত্র। সেই অস্ত্রের সাহায্যেই তেহেরণ স্বচ্ছন্দে সামলে নেবে আমেরিকাকে। চুক্তির পথে না হাঁটলে বোমাবৃষ্টি হবে ইরানে (Iran-US War)। হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে দ্বিতীয় দফার শান্তিবৈঠক এখনও ঘোর অনিশ্চিত। এই পরিস্থিতিতে তেহরান জানিয়ে দিল, তাদের আস্তিনে রয়েছে নতুন তাস। ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমরা হুমকির মধ্যে কোনও আলোচনায় যেতে রাজি নই। গত দু’সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন তাস উন্মোচনের প্রস্তুতি নিয়েছি।’ তাঁর এহেন পোস্ট থেকে পরিষ্কার, যদি ফের আমেরিকা ও ইজরায়েল যুদ্ধ শুরু করে সেক্ষেত্রে মোকাবিলার প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছে তারা। কিন্তু প্রশ্ন উঠছে, কী সেই পরিকল্পনা? এই নিয়েই শুরু হয়েছে জল্পনা।


  ওয়াকিবহাল মহলের মতে, সেই ‘তাস’ হতে পারে ‘ডার্টি বম্ব’। একে রেডিওলজিক্যাল ডিসপার্সাল ডিভাইস বলা হয়। তেজস্ক্রিয় পদার্থের সঙ্গে সাধারণ বিস্ফোরক মিশিয়ে তৈরি এই বোমা এলাকায় তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে দিতে পারে। যদিও এই থিওরিকে অনেকেই উড়িয়ে দিচ্ছেন। তাঁদের মতে, এই বোমা এখনও পর্যন্ত কেউ প্রয়োগ করেনি। ইরান জানে, আচমকা তা প্রয়োগ করলে এর খেসারত দিতে হবে তেহরানকে। তাই শেষপর্যন্ত হয়তো তারা এমন কোনও অস্ত্র প্রয়োগ করবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.