Type Here to Get Search Results !

দেবাশিস কুমারকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করল ইডি

 দেবাশিস কুমারকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করল ইডি 



  ঠিক ভোটের আগে আবার নড়ে বসেছে ইডি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করল ইডি। শুক্রবার তাঁকে তলব করা হয়েছিল। সূত্রের খবর, দেবাশিস তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। প্রসঙ্গত, গত ৩০ মার্চ কলকাতার ইডি দফতরে হাজিরা দিতে হয় দেবাশিস কুমারকে। সোমবার দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি। ইডি সূত্রে খবর, জমি দখলের একটি মামলার তদন্তে রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এ বার ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী দেবাশিসকে তলব করা হয়েছিল।


  যা জানা যাচ্ছে, জাল নথির মাধ্যমে সরকারি ও বেসরকারি জমি বেআইনি ভাবে দখল করা এবং সেই জমিতে অবৈধ নির্মাণের অভিযোগে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি। শুক্রবার তাঁকে তলব করা হয়েছিল। সূত্রের খবর, দেবাশিস কুমার সকাল সাড়ে এগারোটা iনাগাদ ইডি দফতরে পৌঁছন। এরপরেই তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন। প্রসঙ্গত, গত শনিবার একটি বেসরকারি সংস্থায় আর্থিক অনিয়মের অভিযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা৷ সেই সূত্রেই রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর নাম উঠে আসে বলে খবর৷ এর পরই দেবাশিস কুমারকে তলব করে ইডি৷ আজ ফের সল্টলেকে ইডি দফতরে হাজিরা দেন রাসবিহারীর বিধায়ক৷ ইডি সূত্রে খবর, গত শনিবার বেঙ্গল এনার্জি নামে একটি সংস্থার দুই শীর্ষ কর্তার বাড়িতে তল্লাশি চালানো হয়৷ ওই দুই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি এবং তাঁদের জিজ্ঞাসাবাদের সময়ই বেশ কিছু নথিতে দেবাশিস কুমারের নাম উঠে আসে৷

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.