Type Here to Get Search Results !

সকালেই রক্ত ঝড়লো চাপড়া বিধানসভায়

 সকালেই রক্ত ঝড়লো চাপড়া বিধানসভায় 



  না, রক্ত বিহীন ভোট করানো গেলোনা দ্বিতীয় দফাতেও। নদীয়ার চাপড়া বিধানসভা দিয়েই শুরু হলো রক্ত পতন। খবর, ভোটের সকালেই বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ । ভোট গ্রহণ শুরুর আগেই চাপড়ায় বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আহত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দ্বিতীয় দফায় নদীয়ায় ভোট রয়েছে। অভিযোগ, আজ সকালে চাপড়ার ৫৩ নম্বর বুথে যাওয়ার সময় বিজেপির এজেন্টের উপরে হামলা করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্ত বিজেপি এজেন্টের নাম মোশারফ মীর। তিনি বলেন, “এজেন্ট নিয়ে যাচ্ছিলাম। ওরা লাঠি নিয়ে তাড়া করে। আমার মাথায় মারে। তৃণমূলের কর্মীরা মারধর করেছে। আমরা ৫ জন আহত হয়েছি। আমি হাসপাতালে এসেছি। বাকিরা কোথায় গিয়েছে, জানি না।”


   এদিকে, ভোটের আগের রাতে উত্তপ্ত হয়েছে ভাঙড়ও। জায়গায় জায়গায় অশান্তির খবর মিলেছে। ভাঙড় বিধানসভার একাধিক জায়গায় আইএসএফ তৃণমূল ঝামেলা। দুইপক্ষের মারধরের ঘটনায় আহত একাধিক। ভাঙড় দু’নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজার থানার কোচপুকুর এলাকায় আইএসএফ কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে। দিকে দিকে উত্তেজনা বাড়া শুরু করেছে। কোথাও পুলিশের সামনে আবার কোথাও বুথ থেকে কিছুটা ভোটারদের ধমক দেওয়া শুরু হয়েছে। বেলা বাড়লে গন্ডগোল কোথায় গিয়ে পৌঁছাবে বলা যাচ্ছে না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.