Type Here to Get Search Results !

ডোমকল ছাড়া অন্যান্য জায়গায় শান্তিপূর্ণ ভোট চলেছে

 ডোমকল ছাড়া অন্যান্য জায়গায় শান্তিপূর্ণ ভোট চলেছে 



  বুধবার রাত থেকেই তৃণমূলের তীব্র আক্রমনে সিপিএমের বেশ কয়েকজন কর্মী আহত হয়ে হাসপাতালে। আজও ভয়ে শিটিয়ে আছে ডোমকলে বেশ কিছু সিপিএমের পরিবার। বাকি জায়গায় ভোট মোটামুটি শান্তিতেই হচ্ছে। ভোট দিলেন দিলীপ ঘোষ। খড়্গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দেন তিনি। বলেন, “আপাতত আমি বাড়িতেই থাকব। কোথাও সমস্যা হলে, তখন আমি যাব। আমার মনে হয় না বেশি মুভমেন্ট করার দরকার আছে। কারণ, লোকে শান্তিতেই ভোট দিচ্ছে। পরিবেশও ঠিক আছে।”ভোট দিলেন মালদহের মালতীপুর আসনের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর। ভোট দিলেন কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীও। অন্যদিকে, শিলিগুড়িতে ১৭৩ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী গৌতম দেব।তিনি বলেন, “গতকাল রাত পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে । তাদের শিলিগুড়ি বিধানসভা বা তার পার্শ্ববর্তী বিধানসভা এলাকায় নিয়োগ করা হলেও রাতারাতি আলিপুরদুয়ার পাঠিয়ে দেওয়া হয়। নির্বাচনকে কেন্দ্র করে কমিশন যে জুমলাবাজি শুরু করেছে তার বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবে।”


  খড়্গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দেন দিলীপ। ইডলি-বড়া সহযোগে প্রাতরাশ সেরে বলেন, "উৎসবের মেজাজে ভোট হচ্ছে। পরিবর্তন এবার হবেই। এখন বাড়িতেই থাকব।" ডোমকলে তৃণমূল এবং সিপিএমের মধ্যে গোলমালের ঘটনায় এ বার রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। বুধবার রাতে তৃণমূল এবং সিপিআইএমের কর্মী সমর্থকদের মধ্যে অশান্তির ঘটনা ঘটে। প্রথমে বচসা পরে তা ভয়ংকর আকার নেয়। ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। ঘটনায় গুরুতর জখম সিপিআইএম সমর্থকের নাম রাকিবুল আনসারী (২৮) ও তাঁর বাবা মহবুল আনসারী (৫৫), অন্যদিকে জখম দুই তৃণমূল কর্মীর নাম আমিরউদ্দিন মন্ডল (৫২) ও পুত্র আলামিন মন্ডল (২৩)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সংঘর্ষে জখম চার জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে দ্রুত ভর্তি করা হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.