মোথাবাড়ি কাণ্ডে উত্তেজিত মমতা বললেন - গুজরাট থেকে লোক এনেছে বিজেপি
মালদার মোথাবাড়ি কাণ্ডের পিছনে যে কিছু উস্কানি আছে তাতে সন্দেহ নেই। কিন্তু কাদের উস্কানি? তৃণমূল ও বিজেপি পরস্পর পরস্পরের দিকে আঙ্গুল তুলেছে। এই নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী আবার মুখ খুললেন। গুজরাত থেকে বাসে করে লোক আনা হচ্ছে।' মালদার মোথাবাড়ির ঘটনায় এমনই দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হরিরামপুরের হাজারীপাড়া মাঠে জনসভা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 'বাইরের আউটসাইডার, গুজরাত থেকে বাসে করে আনা হচ্ছে।' তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে 'সংখ্যালঘুদের ক্ষেপিয়ে' বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে। শুধু তাই নয়, তাঁর দাবি; সিআরপিএফ-এর গাড়িতে করে টাকা আনা হচ্ছে। এই সংক্রান্ত ভয়েস রেকর্ডও তাঁর কাছে রয়েছে বলে জানান মমতা। মুখ্যমন্ত্রী আরও বলেন, মালদার মোথাবাড়ি কাণ্ডে যাঁকে গ্রেফতার করা হয়েছে, তাঁকে রাজ্যের CID-ই হাতেনাতে ধরেছে, স্থানীয় পুলিশ নয়। তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তি বাগডোগরা বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিল। মুম্বই থেকে এসেছিল। মমতা বলেন, বিজেপি মিমকে এ রাজ্যে নিয়ে এসেছে।
মমতা বলেন, বিজেপি মিমকে এ রাজ্যে নিয়ে এসেছে। আইএসএফ-এর সঙ্গেও বিজেপি যুক্ত বলে অভিযোগ তোলেন। মালদার ঘটনার পিছনে বিজেপি ও কংগ্রেসেরও উস্কানি রয়েছে বলে দাবি করেন। মুখ্যমন্ত্রী বলেন, 'এনআইএ আসার আগেই আমাদের সিআইডি তাকে গ্রেফতার করেছে।' তাঁর অভিযোগ, বিহারের ভোটেও ঠিক একইভাবে মিম-এর মতো দল ভোট কেটে বিজেপিকে জিততে সাহায্য করেছিল।
