Type Here to Get Search Results !

মমতা চ্যালেঞ্জ ছুঁড়ে আমিত শাহকে বাংলায় ৩৬৫ দিন থাকার কথা বললেন

 মমতা চ্যালেঞ্জ ছুঁড়ে আমিত শাহকে বাংলায় ৩৬৫ দিন থাকার কথা বললেন 



  এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন দক্ষিণ দিনাজপুরে। কিন্তু তাঁর মন পরে আছে ভবানীপুরে। আর এটাই স্বাভাবিক। গত বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্র থেকে নমিনেশন জমা দেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন অমিত শাহ। অমিত শাহ জানান তিনি বাংলায় ১৫ দিন থাকতে পারেন। সেই প্রসঙ্গ দক্ষিণ দিনাজপুর থেকে তোলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সভা থেকে শাহের সেই মন্তব্যের প্রেক্ষিতে প্রথম মন্তব্য করতে দেখা গেল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ ভোটের আগেই রাজ্যে আসেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডার মতো বিজেপির কেন্দ্রীয় স্তরের বিজেপি নেতারা৷ বাকি সময় তাঁদের আর তেমন দেখা যায় না৷ বারবার এমন অভিযোগ তুলে থাকে রাজ্যের শাসকদল তৃণমূল৷ শুধু তাই নয়, বিজেপি শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে বারবার ‘ডেইলি প্যাসেঞ্জারি’র অভিযোগও তোলে তৃণমূল।


  ভবানীপুরে এসে অমিত শাহ বৃহস্পতিবার বলেছিলেন, ‘‘পশ্চিমবঙ্গের ভোটে ১৫ দিন আমি এই রাজ্যেই থাকব। আপনাদের সঙ্গে কথা বলার অনেক সুযোগ পাব। আজ আমাদের প্রার্থীদের, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মনোনয়নের জন্য আমি এসেছি।” এদিন অমিত শাহের ১৫ দিন আগে থেকে পশ্চিমবঙ্গে থাকার মন্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ভয় দেখাতে বলছে ১৫ দিন থাকব। তুমি ৩৬৫ দিন থাকো। তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে। কারণ তোমার মুখে অত্যাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন।’’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.