Type Here to Get Search Results !

বিশ্বের সমস্ত সংবেদনশীল নাগরিক বাংলাদেশ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে


বিশ্বের সমস্ত সংবেদনশীল নাগরিক বাংলাদেশ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে 



  এক অর্থে এই রায় খুবই সংবাদনশীল ও বাস্তব। এ যেন শিবঠাকুরের আপন দেশ! যেমন ইচ্ছে তেমন শাস্তি। কখনও কখনও লঘু পাপে গুরু দণ্ড। সুকুমার রায়ের কবিতায় ছিল, ‘কেউ যদি যায় পিছলে পড়ে/পেয়াদা এসে পাকড়ে ধরে।’ কিন্তু পাখির বাসা ভেঙে ডিম নষ্ট ও ছানাদের হত্যার মতো অপরাধে কারাদণ্ড দিল বাংলাদেশের আদালত। জানা যাচ্ছে, বাবুই পাখির বাসা ভেঙে ডিম নষ্ট ও ছানা হত্যার দায়ে একজনকে ৭ দিনের কারাবাস হয়। বুধবার চট্টগ্রাম জেলার পোপাদিয়া এলাকার ঘটনা এটি। একইসঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


  শাস্তি দেওয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অধিকারীরা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ফারুক। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বাদশা মিয়া, বয়স ৪৮ বছর। পেশায় তিনি কৃষক। পোপাদিয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। উপজেলা নির্বাহী আধিকারীক মেহেদী হাসান ফারুক জানান, স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তিনি বলেন, ”ঘটনাস্থল পরিদর্শন করে আমরা ২৯টি মৃত ছানা এবং বেশ কিছু ভাঙা ডিম পাই।” এরপর তদন্ত করে গ্রেপ্তার করা হয় বাদশা মিয়াকে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বাদশা মিয়া তার অপরাধ স্বীকার করেম। তিনি দাবি করেন, পাখিরা তার জমির ধান খেয়ে ফেলছিল বলে ক্ষোভ থেকে তিনি এমনটি করেছেন। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১৩-এর ৩৮ ধারায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভ্রাম্যমাণ আদালতের এই শাস্তি নিয়ে কেউ কেউ হাসাহাসি করলেও অনেকেই বলছেন, পাখি ও অন্যান্য প্রাণীর সুরক্ষায় এই শাস্তি দৃষ্টান্তমূলক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.