Type Here to Get Search Results !

ম্যাজিক মুমেন্ট' এর সমস্ত প্রোডাকশন বয়কটের ডাক দিয়েছে শিল্পী সংঘ - অভাবের কারণে সংকটে পড়বে অনেকেই

 বিনোদন 


'ম্যাজিক মুমেন্ট' এর সমস্ত প্রোডাকশন বয়কটের ডাক দিয়েছে শিল্পী সংঘ - অভাবের কারণে সংকটে পড়বে অনেকেই



   বুধবারই ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’ সংস্থার বিরুদ্ধে একজোটে ‘খড়্গহস্ত’ হয়েছে টলিউড। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আর্টিস্ট ফোরামের তরফে সিনেপাড়ার অগ্রজ শিল্পীরা সাফ জানিয়েছেন, ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে বাংলার আর কোনও শিল্পী, কলাকুশলীরা কাজ করবে না। এমতাবস্থায় শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত দুই ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’ এবং ‘চিরসখা’র সম্প্রচারও বন্ধ করা হয়েছে। আচমকা সিরিয়াল বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট দুই সিরিয়ালের অভিনেতা, কলাকুশলীরা পড়েছেন মহাবিপাকে! এমন আবহেই ‘চিরসখা’র ‘বুবলাই’ ওরফে ভিভান ঘোষ (Vivaan Ghosh) হন্যে হয়ে বেকার ভাতার ফর্ম খুঁজছেন! 

  

 মর্মান্তিক ঘটনার দিন দশেক পেরলেও ম্যাজিক মোমেন্টস-এর তরফে কোনও সদুত্তর পাওয়া যায়নি। সেই বিষয়টিই আরও ভাবিয়ে তুলেছে গোটা ইন্ডাস্ট্রিকে। বুধবারের বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘ঘাতক’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে সরব হয় আর্টিস্ট ফোরাম। মঙ্গলবারই চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল যে আগামী রবিবার ‘চিরসখা’র শেষ সম্প্রচার হবে। পরিবর্তে সেই স্লটে দেখা যাবে মানালি মণীষা দে’র নতুন ধারাবাহিক ‘সংসারের সংকীর্তন’। রাহুলের মৃত্যুর প্রতিবাদে সিরিয়াল ছেড়ে লীনা-শৈবালের থেকে দূরত্ব বাড়িয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, রেশমি সেন, রাজন্যা মিত্রের মতো সিনিয়র শিল্পীরা। তবে এমতাবস্থায় ম্যাজিক মোমেন্টস প্রযোজিত সিরিয়ালে অভিনয় করা বাকি অভিনেতাদের ভবিষ্যৎ কী হবে? কোন প্রযোজনা সংস্থার দরজাতেই বা তাঁরা কড়া নাড়বেন? এমন অজস্র প্রশ্ন তৈরি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.