Type Here to Get Search Results !

৮৫ দিনের মাথায় আগামী ৮ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট

 ৮৫ দিনের মাথায় আগামী ৮ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট 



  ছাত্র-ছাত্রীদের চিন্তার অবসান ঘটিয়ে আগামী ৮ মে প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক ২০২৬ এর ফল। শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। West Bengal Board of Secondary Education-এর তরফে জানানো হয়েছে, 'মাধ্যমিক পরীক্ষা ২০২৬-এর ফল ৮ মে ২০২৬ (শুক্রবার) প্রকাশিত হবে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।' ফলে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে। পরীক্ষা শেষ হয় ১২ ফেব্রুয়ারি। রাজ্য জুড়ে মোট ২,৬৮২টি পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। এবারে মোট প্রায় ৯.৭১ লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিল।


  পরিসংখ্যান অনুযায়ী, পরীক্ষার্থীদের মধ্যে ৫,৪৪,৬০৬ জন ছাত্রী এবং ৪,২৬,৭৩৩ জন ছাত্র ছিলেন। এছাড়াও একজন পরীক্ষার্থী তৃতীয় লিঙ্গের হিসেবে নথিভুক্ত ছিলেন। এত বড় সংখ্যক পরীক্ষার্থীর ফল প্রকাশের জন্য দ্রুত মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করেছে পর্ষদ।

ফল প্রকাশের দিন পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in-এ গিয়ে রোল নম্বর, জন্মতারিখ ইত্যাদি তথ্য দিয়ে ফল জানা যাবে। এছাড়াও SMS-এর মাধ্যমেও রেজাল্টের ব্যবস্থা থাকবে, যাতে ইন্টারনেট না থাকলেও ছাত্রছাত্রীরা ফল জানতে পারেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.