Type Here to Get Search Results !

জ্ঞানেশ কুমার পুলিশকে শিখিয়েছে পুলিশের ভাষা - দিলীপ ঘোষ

 জ্ঞানেশ কুমার পুলিশকে শিখিয়েছে পুলিশের ভাষা - দিলীপ ঘোষ 




  অনেক কথার মাঝে দিলীপ ঘোষ একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মোটকথা তিনি যেটা বলতে চেয়েছেন, জ্ঞানেশ কুমারের উপযুক্ত 'ডোজ' পেয়ে পুলিশ নিজেদের মেরুদন্ড অনেকটা ফিরে পেয়েছেন। দিলীপ বলেন, “উনি এবার দুই দফায় ভোট করে খুব বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন। শান্তিপূর্ণ এবং ঐতিহাসিক ভোট করে দেখিয়েছেন। চাইলে প্রশাসন অনেক কিছু করতে পারে।” এরপরই পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তারপর বলেন, “শুধু উনি নন, কাল কেন্দ্রীয় আধা সেনা তাঁদের কর্তব্য করেছে। এমনকী, পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের শরীরী ভাষা বদলে গিয়েছে।” দিলীপের বক্তব্য, পুলিশ চাইছে সুযোগ দেওয়া হোক। কিছু করে দেখাতে চাইছে।


  পুলিশ আর দলদাস নয়, জ্ঞানেশকুমার এই বাণী সমস্ত পুলিশের মধ্যে ছড়িয়ে দিলে পেরেছেন বলেই মনে করেন দিলীপ ঘোষ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে বারেবারে কটাক্ষ করতে শোনা গিয়েছিল তৃণমূলকে। এবার সেই বক্তব্যকেই সামনে রেখে, ভোট পরিচালনায় কমিশনকে ফুল মার্কস দিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কটাক্ষ, “জ্ঞানেস কুমারকে যারা ভ্যানিশ কুমার বলেছিল তারাই ভ্যানিশ হয়ে যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে।” শুধু তাই নয়, বিজেপি নেতার ভবিষ্যদ্বাণী, পুলিশের শরীরী ভাষা যখন বদলে গিয়েছে তখনই বোঝা যাচ্ছে পরিবর্তন হবে। এরপর সুষ্ঠ ভোট ও বিজেপির প্রশংসা করেন। ভোট পরিচালনায়ও জ্ঞানেশ কুমারেরও প্রশংসা করেন। তিনি বলেন, “পনেরো বছর ধরে রাজত্ব করা শাসক দলের কাছে এবারের নির্বাচনে আর কোনও ইস্যু ছিল না। যেদিন থেকে SIR কথাটা উচ্চারণ হয়েছে সেদিন থেকে বলা হয়েছে SIR করতে দেব না। BLO ইউনিয়ন তৈরি করে ফেলা, জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো, গো-ব্যাক বলা হয়েছে। কিন্তু এত কিছুর পরও তিনি নড়েননি।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.