Type Here to Get Search Results !

যুদ্ধবিরতির মাঝেই আবার লেনানন আক্রমন করলো ইজরাইল - মৃত এক মহিলা সাংবাদিক

 আন্তর্জাতিক 


যুদ্ধবিরতির মাঝেই আবার লেনানন আক্রমন করলো ইজরাইল - মৃত এক মহিলা সাংবাদিক 



  ইজরাইল আগেও বার বার যুদ্ধ নীতি মানে নি। এবারও তাই করলো। যুদ্ধবিরতির মাঝেই ফের হামলা লেবাননে (Lebanon)। ঝরল রক্ত। প্রাণ গেল অন্তত পাঁচ জনের। ইজরায়েলের এই হামলায় মৃত্যু হয়েছে এক সংবাদ কর্মীরও। মৃত সাংবাদিকের নাম আমাল খলিল। যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননের আত-তিরি শহরে ইজরায়েল হামলায় প্রাণ গেল বছর ৪৩-এর এই সংবাদকর্মীর। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে এই হামলা নতুন করে লেবাননের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইজরায়েল আত-তিরিতে একটি গাড়িতে হামলা চালায়। ওই গাড়িতে থাকা দুজনেরই মৃত্যু হয়। যদিও ইজরায়েলি সেনার দাবি, যে দুটি গাড়িতে তারা হামলা চালিয়েছে সেগুলি হেজবোল্লার ব্যবহৃত একটি ভবন থেকে বের হয়েছিল। 


  একই গ্রামের একটি ভবনে ইজরায়েল বিমান হানা চালালে দু’জন সাংবাদিক আহত হন এবং ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। তাঁদের মধ্যেই ছিলেন আল আখবারে কর্মরত সাংবাদিক আমাল খলিল। ওই ভবনের নিচেই মৃত অবস্থায় পাওয়া যায় খলিলকে। প্রশাসনের তরফেও মেনে নেওয়া হয়েছে, ‘আত-তিরি-তে একটি গাড়িতে ইজরায়েলি ড্রোন হামলার পর আমাল খলিল ও জয়নাব ফারাজ ঘটনাস্থলে গিয়েছিলেন।’ ভবনের নিচে খলিল ও তাঁর সহকর্মী চাপা পড়ার পর অনেকক্ষণ তাঁদের খোঁজে তল্লাশি চালায় রেডক্রস। কিন্তু এক টানা ইজরায়েলি হামলা চলতে থাকায় সেই তল্লাশির কাজ ব‌্যাহত হচ্ছিল বারে বারে। অ‌্যাম্বুল‌্যান্সও ঢুকতে বাধা পেয়েছে। লেবাননের তথ‌্য মন্ত্রী পল মার্কোস জানিয়েছেন, “আমরা অত‌্যন্ত কঠোর ভাষায় এই নিন্দনীয় হামলার প্রতিবাদ করছি।''

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.