Type Here to Get Search Results !

গণনায় গাফিলতি প্রমাণ হলে চাকরিও যেতে পারে - কঠোর বার্তা জানিয়ে দিল নির্বাচন কমিশন

 গণনায় গাফিলতি প্রমাণ হলে চাকরিও যেতে পারে - কঠোর বার্তা জানিয়ে দিল নির্বাচন কমিশন 



   এবার ভোট গণনা। এতদিন পর্যন্ত নির্বাচন কমিশন যথেষ্ট সুনাম অর্জন করেছে। এবার শেষ কাজ 'ভোট গণনা'। এখানে কোন ঘাটতি রাখতে চায় না কমিশন। আগামী কাল, সোমবার ভোটগণনা। সরকারি কর্মীরা গণনার কাজে নিযুক্ত থাকবেন। এবার সেই বিষয়ে কড়া নজরদারি চলছে নির্বাচন কমিশনের। কোনওরকম ভুল হলে বা কাজে গাফিলতি হলে সরকারি কর্মীরা কড়া শাস্তির মুখে পড়তে পারেন। নির্দেশমতো কাজ না করে গাফিলতির প্রমাণে চাকরিও যেতে পারে! নির্বাচন কমিশন সূত্রে তেমনই হুঁশিয়ারি বলে প্রাথমিক খবর। এবার বাংলায় বিধানসভা নির্বাচনের শুরু থেকে আঁটসাঁট কেন্দ্রীয় নির্বাচন কমিশন। গণনার দিনও কোনও খামতি রাখতে চায় না কমিশন। দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার নির্বাচনে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের গাফিলতি ধরা পড়েছে! তাঁরা শাস্তির মুখে পড়তে পারেন বলেও কমিশন সূত্রে খবর। 


  দুই দফায় রাজ্যে ভোট হয়েছে এবার। বঙ্গে রেকর্ড ভোট পড়েছে বলেও কমিশন সূত্রে খবর। ৪ মে, সোমবার ভোটগণনা। ইভিএম এই মুহূর্তে কড়া নিরাপত্তা বদলে স্ট্রংরুমে রয়েছে। গণনার সময় এতটুকু ফাঁক রাখছে চাইছে না কমিশন। সম্পূর্ণ নিরাপত্তার চক্রব্যূহে গণনার কাজ চলবে বলে খবর। গণনার কাজ সামলাবেন সরকারি কর্মীরা। কমিশনের গাইডলাইন ও নির্দেশ সম্পূর্ণভাবে মানতে হবে। সেই কথা জানানো হয়েছে। গণনায় কর্মীদের স্বচ্ছতা ও সততা নিশ্চিত করতে কোনওপ্রকার ভুল বরদাস্ত করা হবে না। কর্মীরা যদি ইচ্ছা করে ভুল করে, বা তাঁদের গাফিলতি সামনে আসে, তবে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে চাকরি পর্যন্ত যেতে পারে! তেমনই কমিশন সূত্রে খবর। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.