Type Here to Get Search Results !

তোলাবাজি, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হলে সঙ্গে সঙ্গে বহিস্কার করা হবে' - দলকে সাবধানবাণী শমীকের

 ' তোলাবাজি, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হলে সঙ্গে সঙ্গে বহিস্কার করা হবে' - দলকে সাবধানবাণী শমীকের 



  এবার প্রথম থেকেই সাবধান রাজ্য বিজেপি। নিজেদের উপর কোনো কলঙ্ক লাগাতে দেবে না বিজেপি। টোটো, অটোর দখলদারিও বরদাস্ত করা হবে না। বিরোধী দলের কার্যালয় দখল করা যাবে না। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী। জেলা সভাপতি, জেলা ইনচার্জরাও।এদিনের বৈঠকে দলের ‘তৃণমূলীকরণ’ রুখতেও কড়া বার্তা দেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। বৈঠকে শমীক বলেন, এই মুহূর্তে তৃণমূলের অনেকেই বিজেপিতে যোগদানের চেষ্টা করছেন। তবে আপাতত অন্য দল থেকে কাউকে নেওয়া যাবে না। এমন অভিযোগ পেলেই প্রয়োজনে বহিষ্কার করা হবে। শুধু নেতা-কর্মীরাই নন। বিধায়করাও এই নির্দেশিকার ঊর্ধ্বে নন। তাঁদেরও রেয়াত করা হবে না।


  এছাড়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিধায়কদের জনসংযোগ বৃদ্ধিতেও জোর দেন। তাঁর মতে, বিধায়কদের গ্রামে গ্রামে যেতে হবে। স্থানীয়দের ধন্যবাদজ্ঞাপন করতে হবে। বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল জেলা সভাপতিদের কোর কমিটির নির্দেশমতো চলার কথা বলেন। তাঁর কথায়, “একা কোনও সিদ্ধান্ত নেবেন না। এমনকী উন্নয়নের সিদ্ধান্তও নয়। ১৫ জনের কোর কমিটি গঠন হবে। ওই কমিটির সঙ্গে একজোট হয়ে সিদ্ধান্ত নিতে হবে।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.