Type Here to Get Search Results !

"শুভেন্দু মেদিনীপুরের ছেলে ওর জন্য আমার গর্ব হয়" - মানস ভূঁইয়া

 "শুভেন্দু মেদিনীপুরের ছেলে ওর জন্য আমার গর্ব হয়" - মানস ভূঁইয়া



  কংগ্রেস থেকে তৃণমূল হয়ে এবার কি বিজেপির দিকে পা বাড়াতে চলেছেন মানস ভূঁইয়া? ২৬ এর নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। রাজ্যের যে সমস্ত জায়গায় তৃণমূলের শক্তঘাঁটি ছিল, সেখানেও উঠছে গেরুয়াঝড়। এরপরেই শীর্ষনেতৃত্বের বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। যা নিয়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল। এর মধ্যেই ‘বেসুরো’ রাজ্যের প্রাক্তনমন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা মানস ভুঁইয়া! পরাজয়ের জন্য নিজেকে দায়ী করে দলের সর্বোচ্চ নেতৃত্বকে একহাত নিলেন তিনি। শুধু তাই নয়, ‘মেদিনীপুরের ছেলে’ শুভেন্দু অধিকারীর প্রশংসাও এদিন উঠে আসে মানস ভুঁইয়ার বক্তব্যে। বলেন, ”শুভেন্দু মেদিনীপুরের সন্তান। ওকে বিলক্ষণ চিনি। মেদিনীপুরের একজন মানুষ হিসাবে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ায় গর্ব অনুভব করছি।” 


  সোমবার দুপুরে সবংয়ে দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন মানস ভুঁইয়া। আর সেখানেই গোটা রাজ্যে দলের বিপর্যয়ের জন্য কোনও একজনকে দায়ি করতে নারাজ মানস ভুঁইয়া। তবে সবংয়ে হারের জন্য নিজেকে দায়ি করলেও আভ্যন্তরীণ কিছু ত্রুটি ছিল বলে তিনি মনে করছেন। যদিও এখনই তিনি গোটা বিষয়টিকে অন্তর্ঘাত বলে বলতে রাজি নন। তবে সবংয়ে একসময়ে তাঁরই ছায়াসঙ্গী অমল পান্ডার বিজেপির প্রার্থী হওয়ার নেপথ্যে কলকাতার তৃণমূল ভবন থেকে শুরু করে দলের ঘাটাল সাংগঠনিক জেলার এক শীর্ষ নেতার ভূমিকা রয়েছে বলে তাঁর চাঞ্চল্যকর অভিযোগ। তিনি বলেন, ”হারের জন্য আমিই দায়ী।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.