Type Here to Get Search Results !

বাংলায় চালু হয়ে গেলো ১০০ দিনের কাজ - ঘোষণা মুখ্যমন্ত্রীর

 বাংলায় চালু হয়ে গেলো ১০০ দিনের কাজ - ঘোষণা মুখ্যমন্ত্রীর 



  বেশ কয়েক বছর ধরেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মধ্যে ১০০ দিনের কাজ নিয়ে বিতর্ক চলেছে। নতুন সরকার আসার পরেই আবার শুরু হল ১০০ দিনের কাজ। 'ডবল ইঞ্জিনে’র বাংলায় ১০০ দিনের কাজ শুরু হচ্ছে। আজ, নবান্নে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ১ জুন থেকেই এই কাজ রাজ্যজুড়ে শুরু হচ্ছে। তবে ২ জেলায় আপাতত সেই নির্দেশ কার্যকরী হচ্ছে না। এমনই সরকারি সূত্রে খবর। বাংলায় তৃণমূল আমলে দুর্নীতির অভিযোগ উঠেছিল। কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনও তথ্য দিচ্ছে না, টাকা নয়ছয় হচ্ছে বলে অভিযোগ। কেন্দ্র সেই ১০০ দিনের টাকা বন্ধ করে দেয়। এবার রাজ্যে পালাবদলে বিজেপি সরকার গঠন হয়েছে। ডবল ইঞ্জিন সরকার বাংলায় শুরু হতেই উন্নয়নযজ্ঞ শুরু হয়েছে। সাধারণ মানুষের জীবন ও কাজের উন্নয়নের জন্য বড় বার্তা দিচ্ছে রাজ্য সরকার। এবার গ্রামের মানুষদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।


  আগামী ১ জুন থেকেই বাংলায় ১০০ দিনের কাজ শুরু হচ্ছে। এদিন নবান্নে বিভিন্ন দপ্তরের সঙ্গে সচিবদের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। সেখানেই একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। তবে দুই জেলায় এখনই শুরু হচ্ছে না এই ১০০ দিনের কাজ। তৃণমূল সরকারের আমলে দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদ জেলায় এই প্রকল্পে সব থেকে বেশি দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। সেই নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চাও হয়। সেই দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্যই আপাতত ওই দুই জেলায় ১০০ দিনের প্রকল্প চালু হচ্ছে না। বাকি সব জেলাতেই এই প্রকল্প চালু হচ্ছে। এমনই এদিন নবান্ন সূত্রে জানানো হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.