Type Here to Get Search Results !

সাড়ে ৯ ঘন্টা পরে ইডি দপ্তর থেকে বের হলেন ক্লান্ত রথীন ঘোষ

 সাড়ে ৯ ঘন্টা পরে ইডি দপ্তর থেকে বের হলেন ক্লান্ত রথীন ঘোষ 



  তাঁর সারা মুখেই ভয় ও ক্লান্তির ছবি স্পষ্ট। সাংবাদিকদের দিকে তাকিয়ে অনেক কষ্টে হেসে বললেন - কিছু বলবো না। গত মঙ্গলবার ইডি-র হাতে গ্রেফতার হন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। এর আগেও রথীন ঘোষকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু ভোটের সময়ে ভোটের কাজে ব্যস্ত রয়েছেন, এই কারণ দর্শিয়ে হাজিরা এড়ান। এরপর ভোট মিটলেও তাঁকে তলব করা হয়। কিন্তু সে সময়ে মেলে তিনি জানান, বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন তিনি। এর আগে পাঁচ বার তিনি হাজিরা এড়িয়েছেন। এরপর শুক্রবার হাজিরা দেন তিনি। এদিন সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডি দফতর থেকে বের হন রথীন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কী কথাবার্তা হল, সেটা আমি বলব না। আমার কাছে যা জানতে চাওয়া হয়েছে, সব বলেছি।”


  অভিযোগ রয়েছে, অযোগ্য প্রার্থীদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল। এর আগে এই মামলায় ধৃত অয়ন শীল এবং অন্যান্য অভিযুক্তদের জেরা করে ও তাঁদের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে এই দুই হেভিওয়েট নেতার নাম উঠে এসেছে বলে ইডি সূত্রে খবর। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন উপ-পৌরপ্রধান হিসেবে থাকাকালীন ওই পুরসভায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে সিবিআই-ও তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.