Type Here to Get Search Results !

শোভনদেব মোটেই মনে করেন না তৃণমূলের এই বিপর্যয়ের জন্য অভিষেক দায়ী

 শোভনদেব মোটেই মনে করেন না তৃণমূলের এই বিপর্যয়ের জন্য অভিষেক দায়ী



  নির্বাচনের ফল ঘোষণার পরেই একদম উত্তর থেকে দক্ষিণ বহু তৃণমূল নেতা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এই ভয়ঙ্কর বিপর্যয়ের জন্য মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী। সেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল শোভনদেবকে। তিনি তা মানেন নি। শোভনদের বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে যথেষ্ঠ খেটেছেন। বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বলেন, “আমাদের দলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বেশ কয়েকটি জায়গা থেকে উত্তোরণ ঘটিয়েছে। একুশ সালে তাঁর নবজোয়ার যাত্রা ছিল অসাধারণ। এবারের নির্বাচনে কাউকে স্কেপগোট করা ঠিক হচ্ছে বলে মনে করি না। অভিষেক কম পরিশ্রম বা কম লড়াই করেননি। তারপরও দলের পরাজয় হয়েছে। আমাদের বিরোধী দল যে রাজনীতি করেছে তার জন্যই এমন হার।” এখানেই একই সঙ্গে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন দলবিরোধী মন্তব্য যাঁরা করছেন তাঁদের বিরুদ্ধে।


    শোভনদেবের কথায়, সন্তান যদি ভুল করে তাহলে তাঁকে ঘরের ভিতর শাসন করা উচিৎ, তাঁকে বোঝানো উচিত, সন্তানের ভুল তো মা-বাবা মাইকে প্রচার করে না বাইরে গিয়ে। দলের ক্ষেত্রেও তেমনটাই মনে করেন বিরোধী দলনেতা। তিনি বলেছেন, “মনের মধ্যে বিরূপতা থাকলে সেটা আরও আগেই বলা উচিত ছিল। সেটা সঠিক জায়গায় বলা উচিত ছিল। আজকে বলার মানে সে দলকে ভালোবাসে না। ছেলে অন্যায় করেছে আমি মাইক লাগিয়ে রাস্তায় বলব না আমার ছেলে খারাপ।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.