Type Here to Get Search Results !

অবৈধ গোরু পাচার রুখতে প্রথম ক্যাবিনেটেই কড়া সিদ্ধান্ত নিতে চলেছে শুভেন্দু

 অবৈধ গোরু পাচার রুখতে প্রথম ক্যাবিনেটেই কড়া সিদ্ধান্ত নিতে চলেছে শুভেন্দু 



  প্রথম থেকেই কড়া হাতে দুর্নীতির গলা চেপে ধরতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে 'গোরু পাচার' গত বেশ কয়েক বছরের একটা জ্বলন্ত সমস্যা। এর সঙ্গে যুক্ত শাসক শ্রেণীর একাংশের নাম। এবার সেই দিকে কড়া দৃষ্টি শুভেন্দুর। ৪ মে ভোটযুদ্ধে বিরাট জয়। ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ। আর ১১ মে, অর্থাৎ আজ প্রথম মন্ত্রিসভার বৈঠক করতে চলেছেন বাংলার নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সকাল ১১ নাগাদ এই বৈঠক হতে পারে বলে খবর মিলছে। আর তার ঠিক আগেই গরু পাচার রুখতে বড় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিলেন শুভেন্দু। ও দিকে আজকের মন্ত্রিসভার বৈঠকে মহিলা ও যুবদের জন্য ৩০০০ টাকার ভাতা এবং আয়ুষ্মান ভারতের প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।সূত্রের খবর, আজ মন্ত্রিসভার বৈঠকের আগেই অবৈধ গরু পাচার নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।ইতিমধ্যেই শুভেন্দু সরকারের তরফে রাজ্যের সমস্ত এসপি এবং সিপিদের অবৈধ গরু পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 


  এখানেই থেমে না থেকে লাইসেন্সবিহীন গরুর হাট বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে নতুন সরকারের পক্ষ থেকে। আজ সকাল ১১টায় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। আর সেখানে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করার বিষয়টা নিয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, মহিলা ও যুবকদের জন্য ৩০০০ টাকা ভাতা দেওয়ার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, সেটা কীভাবে কার্যকর করা যায়, তা নিয়েও মতামত জানতে চাওয়া হতে পারে। এছাড়া আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। মাথায় রাখতে হবে, চলতি মাসের ৪ তারিখ ভোটের ফলাফল সামনে এসেছে। সেখানে বিপুল জনমত পেয়েছে ভারতীয় জনতা পার্টি। গেরুয়া ঝড়ের সামনে উড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আর বিজেপির এই জয়ের পরই লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, মা ক্যান্টিনের মতো প্রকল্পগুলির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই অভিযোগ করছেন, যুবসাথী ও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলছে না। সেই সঙ্গে মা ক্যান্টিনও বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। এখন দেখার ভবিষ্যৎ কোন দিকে যায়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.