Type Here to Get Search Results !

হাওয়ায় দুলছে লেক টাউনে মেসির মূর্তি - যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে

 হাওয়ায় দুলছে লেক টাউনে মেসির মূর্তি - যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে



  প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু  নিয়োগ দুর্নীতির দায়ে জেলে। এদিকে তারই ইচ্ছার তৈরী মেসির মূর্তি রীতিমতো হাওয়ায় কাঁপছে। যেকোনো মুহূর্তে দুর্ঘনা ঘটতে পারে বলেই লেকটাউনবাসী মনে করছে। আর এর জেরে লেকটাউনের ব্যস্ততম মোড়ে যে কোনও সময় ঘটে যেতে পারে অঘটন। এখন প্রশ্ন তাহলে কি সেই মূর্তিও ফাঁপা? ইতিমধ্যেই, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুজিত বসু। আপাতত তিনি জেলে। কিন্তু তার উদ্যোগে তৈরি মূর্তি এখন কার্যত আতঙ্কের কারণ লেকটাউনবাসীর। লেকটাউন এমনই ব্য়স্ততম মোড়। প্রতিদিন এখান দিয়ে প্রচুর মানুষ যাতায়াত করেন। সেখানেই এমন ঘটনা। জানা যাচ্ছে, সোমবার সকালে PWD-র কয়েকজন আধিকারিক আসেন এখানে। তাঁরা এসে জায়গা পরীক্ষা করেন। এই মেসির মূর্তির স্বাস্থ্যের অবস্থা ভাল নেই। 


  জোরে হাওয়া দিলেই দুলছে, ঝড় হলে যে কোনও সময় মুখ থুবড়ে পড়ে যেতে পারে মূর্তি। যেহেতু মূর্তিটি ফাইবার দিয়ে তৈরি অভিযোগ বড় অংশ ফাঁপা রয়েছে। এমনকী যে নির্মাণের উপর মূর্তিটি দাঁড়িয়ে সেটিও সঠিক পর্যায়ে তৈরি হয়নি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে ‘শ্রীভূমি স্পোর্টিং ক্লাব’ লিওনেল মেসির ৭০ ফুট উঁচু মূর্তি তৈরি করে। তবে এটি তৈরিতে কত খরচ হয়েছিল তার কোনও অঙ্কের হিসাব ক্লাবের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে জানানো হয়নি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.