Type Here to Get Search Results !

আবার বাড়লো পেট্রোল ডিজেলের দাম



  মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পরে তেলের দাম বেড়েই চলেছে। গত এক মাসে তিনবার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। আজ নতুন করে পেট্রোলে লিটার প্রতি ৮৭ পয়সা এবং ডিজেলে লিটার প্রতি ৯১ পয়সা করে বৃদ্ধি পেয়েছে। শনিবার, ২৩ মে থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। এই নিয়ে বিগত ১০ দিনে তৃতীয়বার দাম বাড়ল জ্বালানির। অয়েল মার্কেটিং সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি যথাক্রমে ৮৭ পয়সা ও ৯১ পয়সা বৃদ্ধি করেছে। বর্তমানে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৯ টাকা ৫১ পয়সা হয়েছে দিল্লিতে। ডিজেলের দাম বেড়ে লিটার প্রতি ৯২ টাকা ৪৯ পয়সা হয়েছে।


   কলকাতায় আজ থেকে লিটার প্রতি পেট্রোলের নতুন দাম হচ্ছে ১১০ টাকা ৫৭ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ৯৬ টাকা ৪ পয়সা হল। ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্ব জুড়েই তেল ও জ্বালানি সরবরাহ ব্যাহত হয়েছে। আগেই আশঙ্কা করা হয়েছিল যে জ্বালানির সঙ্কট দেখা দিতে পারে এবং পেট্রোল-ডিজেলের দাম বাড়তে পারে। কেন্দ্রের তরফে যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল যাতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি না করা হয়, কিন্তু সঙ্কট গভীর থেকে গভীরতর হওয়ায় দাম বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.