Type Here to Get Search Results !

প্রয়াত হলেন আখিলস যাদবের ভাই প্রতীক

 প্রয়াত হলেন আখিলস যাদবের ভাই প্রতীক 



প্রতীক অবশ্যই আখিলসের সৎ ভাই। তিনি সেভাবে রাজনীতির সঙ্গে কখনোই যুক্ত ছিলেন না। বুধবার ভোররাতে সবাইকে অবাক করে মাত্র ৩৮ বছর বয়সে তিনি চলে গেলেন। সকালে ৬টা নাগাদ তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় লখনউয়ের সিভিল হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। যদিও দীর্ঘদিন ধরেই প্রতীক যাদব অসুস্থ ছিলেন বলে খবর। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, অখিলেশের এই সৎ ভাই, মুলায়ম সিং যাদবের কনিষ্ঠ পুত্র। তাঁর স্ত্রী অপর্ণা যাদব BJP নেত্রী। বর্তমানে উত্তরপ্রদেশের মহিলা কমিশনের চেয়ারপার্সন। দেশের অন্যতম প্রথমসারির রাজনৈতিক পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও চিরকালই রাজনীতি এবং লাইমলাইট থেকে দূরে থেকেছেন প্রতীক। তিনি ব্রিটেনের লিডস বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে রিয়্যাল এস্টেট এবং ফিটনেস ব্যবসার সঙ্গে জড়িত হন। লখনউতে ফিটনেস প্ল্যানেট নামে একটি জিম রয়েছে তাঁর। 


   এছাড়াও জীব আশ্রয় নামে একটি প্রাণী উন্নয়ন সংস্থার সঙ্গেও জড়িত ছিলেন প্রতীক। যেখানে পথকুকুরদের উদ্ধার করে চিকিৎসা করা হয়। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন প্রতীক। তাঁকে সম্প্রতি লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। সেখানে তাঁকে দেখতেও গিয়েছিলেন সপা সাংসদ অখিলেশ। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.