Type Here to Get Search Results !

কাটমানির টাকা ফেরৎ চেয়ে আন্দোলনে নামলেন উত্তরবঙ্গের মানুষ

 কাটমানির টাকা ফেরৎ চেয়ে আন্দোলনে নামলেন উত্তরবঙ্গের মানুষ 



   মুখ্যমন্ত্রী ফলতায় মিটিং করতে গিয়ে কাটমানির বুরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। আর তারপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন উত্তরবঙ্গের মানুষ। শনিবার দক্ষিণ ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিনই উত্তরবঙ্গের দিনহাটায় তৃণমূল উপপ্রধানের কাছ থেকে কাটমানি আদায়ের দাবিতে পৌঁছে যান গ্রামবাসীরা। অভিযোগ, আবাস যোজনার নাম করে দিনের পর দিন সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি তুলেছেন পুটিমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মন। এদিন টাকা ফেরতের দাবিতে তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান আদায়কারীরা। বাংলা আবাস যোজনায় আদায় করা কাটমানির টাকা ফেরত দেওয়ার দাবিতে শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল শোরগোল পড়ে যায়। রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অনেক নেতা বেকায়দায় পড়েছেন। এর আগেও সরকারে থাকাকালীন একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের। এবার সেই তালিকায় নাম দিনহাটার দাপুটে নেতার। 


  বাংলা আবাস যোজনার নাম করে কিছুদিন আগে গ্রামবাসীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ দিনহাটার তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে। কারও কাছ থেকে দশ হাজার, কারও কাছ থেকে আবার কুড়ি হাজার টাকা পর্যন্ত তোলা হয়েছে বলে অভিযোগ। দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন তিনি। গ্রামবাসীদের অভিযোগ, ক্ষমতা পরিবর্তনের পর থেকেই উপপ্রধান প্রিয়ঙ্কর বর্মন পলাতক। তাঁর পরিবারের কাছেও তিনি কোথায় আছেন, তার কোনও সদুত্তর পাননি স্থানীয় বাসিন্দারা। শনিবার দুপুরে হাতে প্ল্যাকার্ড নিয়ে উপপ্রধানের বাড়ি ঘেরাও করে রাখেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘক্ষণ ঘেরাও রাখার পর তাঁরা ফিরে গেলেও আগামীতে টাকা ফেরত না পেলে প্রশাসনের দ্বারস্থ হবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.